,

ফোর মার্ডার মামলায় চারজনের ফাঁসি

news-image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফোর মার্ডার মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদ- প্রাপ্ত আসামিরা হলেন, সুমন ডালি ওরফে ডাকু সুমন, জাকরিয়া হোসেন, সিএনজি সুমন ও নাসির উদ্দিন। মামলার অপর আসামি আখতারকে বেকসুর খালাস দিয়েছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে পরকীয়ার জের ধরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান, মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন একটি মামলা করেন। হত্যাকা-ের পরপরই খুনিদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মামলার প্রধান দুই আসামি জনি ও সুমনসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা ছিলেন জনির মা সাহেদা আক্তার, সুমনের স্ত্রী রানী বেগম ও বোন মুক্তা বেগম, সিএনজিচালক রফিক এবং দোকানদার মজিদ। ২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামি সুমন ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আজ মামলার রায় ঘোষণা করা হলো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর