,

আমিরকে চড় মারলেই ১ লক্ষ টাকা পুরস্কার!

news-image

বিনোদন ডেস্ক : অসহিষ্ণুতার সব মাত্রা ছাড়িয়ে গেল শিবসেনা। আমির খানকে চড় মারতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করল শিবসেনার পাঞ্জাব শাখা।

 


ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, যে ব্যক্তি সাহস করে আমিরকে চড় মারতে পারবে তাকে দল এক লক্ষ টাকা পুরস্কার দেবে। যেহেতু আমির দেশ ছাড়ার কথা বলেছেন তাই তাঁকে দেশবিরোধী অ্যাখা দিয়ে চড় মারার শাস্তির নিদান শুনিয়েছে শিবসেনা।

 


দঙ্গল ছবির শ্যুটিংয়ের কাজে আমির এক লুধিয়ানায়। লুধিয়ানায় যেখানে আমির থাকছেন, তার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে শিবসেনার কর্মী- সমর্থকরা। আমিরের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বিক্ষোভে আমিরের ছবি ও কুশপুতুল পোড়ানো হয়। পাঞ্জাবে শিবসেনার প্রধান রাজীব টান্ডান নিজেই আমিরকে চড় মেরে লাখ টাকা পুরস্কার নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

 


সোমবার একটি অনুষ্ঠানে যোগদান করে আমির খান অসহিষ্ণুতা নিয়ে বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে উদ্বিগ্ন স্ত্রী কিরণ। কারণ ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য দেশ ছাড়ার কথা বলেছেন কিরণ। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। পরে আমির বলেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর