,

সুইজারল্যান্ডের শহরে বোরকা নিষিদ্ধ

news-image

ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সুইজারল্যান্ডের টিসিনো শহরে মুসলিম নারীদের বোরকা, নেকাব বা যে কোনও ধরনের কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। সোমবার স্থানীয় পার্লামেন্টে এ আইনটি পাস হয়। ফলে এখন থেকে মুসলিম নারীরা দেশটির দক্ষিণাঞ্চলের এ শহরটির জনসমাগমস্থল, দোকান, রেস্টুরেন্ট, সরকারি ভবনে বোরকা পরতে পারবেন না। এ ছাড়া, গাড়ি চালানো অবস্থায় বোরকা, নেকাব পরে বা মুখ ঢেকে চলাচল করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।


নিষেধাজ্ঞা অমান্য করলে গুনতে হবে জরিমানা। টাকার অংকে সাড়ে ছয় হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার টাকা)। পর্যটকদের জন্যও এই আইন বহাল থাকবে। তবে  হেলমেট পরতে কোনও বাধা নেই। রয়টার্সের খবরে বলা হয়, ২০১৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকার দুই-তৃতীয়াংশ ভোটার এই আইনের পক্ষে মত দেন। অবশ্য এই ভোটকে টিসিনোর মানবাধিকারের ক্ষেত্রে কালো দিবস আখ্যায়িত করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।
সুইজারল্যান্ডে প্রায় ৪০ হাজার মুসলমান বসবাস করেন। মুসলিমদের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর