,

মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা

news-image

মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা চালিয়েছে কয়েকশ' তরুণ। তবে এই হামলায় কেউ হতাহত হননি। বুধবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ঘটনাস্থল থেকে এএফপির একজন আলোকচিত্রী জানান, কয়েকশ' তরুণ একযোগে তুরস্কের দূতাবাস লক্ষ্য করে হামলা চালায়। তারা দূতাবাস ভবনের দিকে পাথর ও ডিম ছুড়ে মারে। ভবনটির বেশ কয়েকটি জানালাও ভাঙচুর করে হামলাকারীরা।
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানবিরোধী স্লোগান দিতে থাকে তরুণরা। অনেকের হাতে তুরস্কবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ওই আলোকচিত্রী আরও জানান, হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করে​ পুলিশ।

কিন্তু তাদের এ চেষ্টা কোনো কাজে আসেনি। সিরিয়া-তুরস্ক সীমান্তে মঙ্গলবার রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতি​ত করে তুরস্ক। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেয়া ওই যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুরস্কের। তবে রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কোনো বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে