,

৬৯ রানের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স

news-image

বিপিএলের প্রথম ছয়টি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা আর নাটকীয়তা। কিন্তু সপ্তম ম্যাচটা হল একেবারেই একপেশে। সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতেই ঢাকার ইনিংস গুটিয়ে গেছে ১০৭ রানে। ৬৯ রানের বিশাল জয় পেয়েছে সাকিবের দল রংপুর রাইডার্স।

ব্যাট হাতে ১৫ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছেন রংপুরের অধিনায়ক সাকিব। চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ডায়নামাইটসের। প্রথম ওভারে বল করতে এসে মাত্র দুই রান দিয়েছিলেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারে ঢাকাকে জোড়া ধাক্কা দিয়ে তুলে নিয়েছেন দুই ওপেনার শামসুর রহমান (২) ও নাসির জামশেদের (১১) উইকেট। তৃতীয় উইকেটে ২০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক সাঙ্গাকারা ও মোসাদ্দেক হোসেন।

কিন্তু সপ্তম ওভারে মোসাদ্দেককে আউট করে ঢাকাকে আরও চাপে ফেলে দিয়েছেন আরাফাত সানি। ১১তম ওভারে অধিনয়াক সাঙ্গাকারাকে (২৯) আউট করে ঢাকাকে আরও বড় ধাক্কা দেন এই বাঁহাতি স্পিনার। এক ওভার পর ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডুশকাটেকেও (৮) সাজঘরমুখী করেন থিসারা পেরেরা। তখনই হার প্রায় নিশ্চিত হয়ে যায় ঢাকার। শেষ দিকে নাসির হোসেনের ১৫, আবুল হাসানের ১০ ও ইয়াসির শাহর ১২ রান হারের ব্যবধান শুধু কমাতে পেরেছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের ৫১, মোহাম্মদ মিঠুনের ৩৪, থিসারা পেরেরার ২৭ ও সাকিবের ২৪ রানের ওপরে ভর করে ছয় উইকেটে ১৭৬ রানের ভালো সংগ্রহ গড়েছিল রংপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে