,

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা ও ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য  উদ্ধার করা হয়।জানাজায়, ভোরে কসবা বর্ডার আউটপোস্টের (বিওপি) টহল কমান্ডার মো. নুরুল হকের নেতৃত্বে কসবা উপজেলার আকসিন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ভোর সাড়ে ৪টার দিকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মঈনপুর বিওপির টহল দল একই উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি ও ১ কেজি গাঁজা উদ্ধার করে। এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল হুইস্কি ও মনিয়ন্দ বিওপির টহল দল ৪৭ বোতল হুইস্কি উদ্ধার করে। ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা