বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কফ কমাবে গ্রিন টি

news-image

স্বাস্থ্য ডেস্ক : শীতে কমবেশি সবারই সর্দি-কাশি লেগে থাকে। আর এর ফলে অনেক সময় বুকে কফ জমে যায়। নিয়মিত গ্রিন টি বা সবুজ চা পান করলে ঠান্ডা ও কফের সমস্যা প্রতিরোধ করা যায়। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা করেন।

গবেষকরা বলেন, ফ্লেবোনয়েডস-জাতীয় খাবার ঠান্ডা রোধ করতে বেশ কার্যকরী। ফ্লেবোনয়েডস পাওয়া যায়, গ্রিন টি, আপেল, নীল বেরি, কোকা, পেঁয়াজ ও রেড ওয়াইনে। আইএএনএস প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

গবেষণাটিতে বলা হয়, সাধারণত ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ফ্লু বা ঠান্ডায় সংক্রমিত হয়। যদি তারা নিয়মিত এই খাবারগুলো খায়, তবে এই হার অনেক কমে যাবে।

গবেষক এবং পুষ্টিবিদ আন্দ্রে ব্যাকুইস জানান, পাশাপাশি যেই দিনগুলোতে ব্যক্তি অসুস্থ থাকবেন তখনো খেতে পারেন এই খাবার। এ ছাড়া শীতের সময় সুস্থ থাকতে এই ফ্ল্যাবোনয়েডস-জাতীয় ফল এবং সবজিগুলো খেতে পারেন।

অধিকাংশ প্রাপ্তবয়স্ক বছরে দু-তিনবার ঠান্ডায় আক্রান্ত হয়। আর শিশুরা প্রায় পাঁচবার এই সমস্যার পড়ে। গলা ব্যথা, কফ, নাক দিয়ে সর্দি ঝরা, মাথাব্যথা এগুলো এই রোগের উপসর্গ।

গবেষকরা বলেন, ঠান্ডা লাগলে চিকিৎসকের কাছে যাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো এড়াতে তাই খাদ্যতালিকায় এই জাতীয় খাবার নিয়মিত রাখতে পারেন।

ফ্ল্যাবোনয়েডে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান; যা কফ ও ঠান্ডা প্রতিরোধে খুবই উপকারী। তাই ঠান্ডা এড়াতে গ্রিন টি ও ফ্ল্যাবোনয়েডযুক্ত খাবার খান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান