,

২৮ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ করার হুমকি আইএস-এর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার দিনক্ষণ উল্লেখ করে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ অপহরণের হুমকি দিল ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

সোমবার রাতে মুম্বাইয়ের থানেতে অবস্থিত এয়ার ইন্ডিয়ার কল সেন্টারে ফোন করে জনৈক ব্যক্তি নিজেকে আইএসের সদস্য পরিচয় দিয়ে এই হুমকি দেন। ফোনে হুমকিদাতা বলেন, ২৮ নভেম্বর অপহরণের শিকার হবে এয়ার ইন্ডিয়ার কোনো একটি বিমান। ফোনের অপর প্রান্ত থেকে হিন্দিতে কথা বলছিলেন কথিত ওই জঙ্গি।

 


ফোনটির সূত্র নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্যারিস হামলার পর এই হুমকি বার্তাটিকে হলকা ভাবে দেখতে নারাজ ভারতের গোয়েন্দারা। ইতিমধ্যেই দেশের সমস্ত বিমানবন্দরের পাশাপাশি বিমান সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে।

 

তবে মুম্বাইয়ের একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তদন্ত করে দেখা গেছে গেছে ভারতের মধ্যপ্রদেশ থেকে ফোনে এই হুমকি দেয়া হয়েছিল। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। খবর জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা