,

বিয়েতে খরচ সম্পর্কে রাসূল (সা.) কী বলেছেন?

news-image

আমি শুনেছি রাসূল (সা.) বলেছেন, ‘যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি।’ এই হাদিস কতটুকু সঠিক? আর বিয়ের অনুষ্ঠানে খরচ সম্পর্কে রাসূল (সা.) কী বলেছেন?


রাসূল (সা.)-এর যে হাদিসটি উল্লেখ করেছেন, সেটি সহিহ হাদিস। আসলে বিয়েতে খরচ অতিরিক্ত করা বা বড় ধরনের আড়ম্বর করা, মানে অপচয় করে অন্য রকম একটা অবস্থা তৈরি করা, এটি আল্লাহর রাসূল (সা.) সুন্নাহর পরিপন্থী। আল্লাহর রাসূল (সা.)-এর দেখানো পথ এবং নির্দেশনা পরিপন্থী; বরং রাসূল (সা.) যেটা বলেছেন সেটা হচ্ছে, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সেটি, যেখানে খরচ কম হয়ে থাকে।

কম খরচ বলতে মূলত এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো, একজন ব্যক্তির সামর্থ্য রয়েছে, সে সামর্থ্য অনুযায়ী লোকদের আপ্যায়ন করবে বা মেহমানদারি করবে। এটাই হচ্ছে কম খরচ। কিন্তু কম খরচ বলতে এটা বোঝায় না যে একেবারেই খরচ না করা, যেটাকে কৃপণতা বলা হয়ে থাকে। মানে লোকদের খাওয়ালেন না, আত্মীয়স্বজনকে দাওয়াত দিলেন না, বিয়ে হয়েছে জানালেন না, তাহলে এটা সৌন্দর্যের পরিপন্থী। কিন্তু বিয়ের মধ্যে সৌন্দর্যকে এবং বিয়ের কথা প্রচার-প্রকাশ করাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার এ ক্ষেত্রে সামাজিক সংস্কৃতির বিষয়ও আছে।

উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির অনেক সামর্থ্য আছে। তিনি অপচয় না করার ব্যাখ্যাতে গিয়ে এক কেজি ভালো খেজুর কিনে মসজিদে গিয়ে বিয়ে পড়িয়ে ফেললেন। এটা কম খরচ নয়, এটা কৃপণতা। এর চেয়ে তিনি যদি বিয়ের অনুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, গরিবদের দাওয়াত করে সুন্দরভাবে খাওয়ান এবং অপচয় না করেন, সেটাই উত্তম হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ