,

জেট ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ান সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ক আর রাশিয়ার মধ্যে উত্তেজনা শুরু হয়েছে । সিরিয়া-তুরস্কে সীমান্তে ভূপাতিত জেট বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে রাশিয়ার একজন মেরিন সেনা নিহত হয়েছে।


উদ্ধার অভিযানে যাওয়া দুইটি হেলিকপ্টার লক্ষ্য করে সিরিয়ার বিদ্রোহীরা গুলি করলে এই ঘটনা ঘটে। জরুরী অবতরণের পর একটি হেলিকপ্টারে মর্টার হামলায় আগুন লেগে যায় বলেও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ভূপাতিত জেট বিমানটির দুই পাইলটকেও গুলি করে হত্যার দাবি করেছে বিদ্রোহীরা। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
এদিকে নেটোর মহাসচিব, ইয়ান্স স্টল্টেনবার্গ বলেছেন, তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ বিমানকে ভূপাতিত করার পর নেটো জোট তুরস্কের সাথেই আছে।


তুরস্কের ডাকে নেটো জোটের একটি জরুরী বৈঠক শেষে মি. স্টল্টেনবার্গ বলেন, নেটোর মূল্যায়নে রুশ যুদ্ধবিমান তুর্কী আকাশসীমায় আসলেই প্রবেশ করেছিল।
তুর্কী প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তার দেশের সীমান্ত রক্ষার অধিকার সবাইকে সম্মান করতে হবে।
মি. এরদোয়ানকে টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তুরস্কের সার্বভৌমত্বের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র পাশেই থাকবে।


তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পরিণাম হবে গুরুতর। তিনি এই ঘটনাকে তার ভাষায় সন্ত্রাসবাদীদের সহযোগীদের দ্বারা পিঠে ছুরি মারা সাথে তুলনা করেছেন।
মস্কো দাবি করছে যে তাদের যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশসীমাতেই অবস্থান করছিল এবং সেটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি।


এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সের্গেই রুডসকোই বলেন, রুশ বিমানে গুলি চালানোর আগে তুরস্ক কোন যোগাযোগই করেনি। তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ