,

মুসলমান হিসেবে আপনি জানেন কি, কোন কোন সময় নামাজ আদায় করা ইসলামে নিষিদ্ধ?

news-image

ইসলাম ডেস্ক: আল্লাহ পাক মুসলমানদের জন্য নামাজ যেমন ফরজ করেছেন, ঠিক তেমনই বলে দিয়েছেন কোন কোন সময় নামাজ আদায় করতে হবে এবং কোন কোন সময় নামাজ আদায় করা যাবে না। মুসলমান হিসেবে আপনি জানেন কি, কোন কোন সময় নামাজ আদায় করা ইসলামে নিষিদ্ধ? যদি না জেনে থাকেন, তাহলে নিচের বর্ণনা থেকে এখনই জেনে নিন।

দ্বিপ্রহরের সময় সূর্য ঠিক মাথার ওপর থাকলে, সূর্যোদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় যেকোনো নামাজ আদায় করা কিংবা তিলাওয়াতে সিজদা দেয়া একেবারে নিষিদ্ধ বা হারাম। ফজরের ওয়াক্তে নামাজ আদায়ের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত যেকোনো নামাজ আদায় করা নিষেধ অর্থাৎ জায়েজ নেই।

আসর নামাজের পর মাগরিব নামাজের আগে যেকোনো নফল নামাজ আদায় করা জায়েজ নেই। আর শুক্রবার জুমার ওয়াক্তে ইমাম খুৎবা আরম্ভ করলে যেকোনো নামাজ আদায় করা জায়েজ নেই। তবে ফজরের ওয়াক্তের সুন্নাত নামাজ কাজা হয়ে থাকলে অন্যত্র সরে গিয়ে তা আদায় করা জায়েজ আছে। ফজরের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যবর্তী সময় যেকোনো নামাজ আদায় করা জায়েজ নেই। আসরের নামাজের নিয়ত করে তিন রাকায়াত নামাজ আদায়ের পর সূর্য অস্ত গেলেও চতুর্থ রাকায়াত আদায় করতে হবে। তবে মাকরূহের সাথে আদায় হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা