বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাংকে হারিয়ে দিল মাশরাফির কুমিল্লা

news-image

প্রথম ম্যাচে লড়াই করে হেরেছিল ঢাকা ডাইনামাইটসের কাছে। একদিন বিরতি দিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিটাগাং ভাইকিংসের। মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ে ফেরার মিশন। তবে মাশরাফির দলের সামনে ১৭৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে তামিমের চিটাগাং ভাইকিংস। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে কুমিল্লা। প্রথম ওভারেই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের তোপের মুখে পড়তে হলো কুমিল্লার ওপেনিং জুটিকে। প্রথম ওভারের চতুর্থ বলেই আমিরের বোলিং তোপের মুখে পড়ে উইকেট হারিয়েছেন ইমরুল কায়েস। 

ওভারের চতুর্থ বলে আমেরকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমরুল। সেটি তালুবন্দী করে নিতে মোটেও কষ্ট হয়নি তামিম ইকবালের। ১ বল মোকাবেলা করে কোন রান না করেই আউট হয়ে যান ইমরুল। এ ওভারে রান দেন মাত্র ৫ রান।

পরের ওভারে তাসকিন আহমেদের কাছ থেকে মাত্র ১ রান নিতে সক্ষম হয় কুমিল্লা। তৃতীয় ওভারে আবারও বল করতে আসেন মোহাম্মদ আমির। এ ওভারের চতুর্থ বলে লিটন দান একটি বাউন্ডারি মারেন আমিরকে। কিন্তু শেষ বলে এসে উইকেট বিলিয়ে দিলেন লিটন কুমার দাস।

 

 

আমের শট খেলার জন্য দিয়েছিলেন একটি হালকা বাউন্স। তাতেই প্রলুব্ধ হয়ে পুল করতে গেলেন লিটন। মিড উইকেটে ক্যাচটি তালুবন্দী করে নিলেন জিয়াউর রহমান।

পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর দারুন বিপদে পড়ে যায় মাশরাফির কুমিল্লা। টি২০ বলে দেখে-শুনে খেলারও কোন উপায় নেই। সুতরাং, উইকেটে নেমে শুরু থেকেই ঝড় তোলার চেষ্টা করেন শুভাগত। শফিউলের এক ওভার থেকেই তিনি নিয়েছিলেন ১৮ রান। 

মাত্র ১৬ বল খেলে ৩০ রান করে চিটাগাং ভাইকিংসের সামনে বেশ বিপজ্জনক হয়ে উঠেছিলেন শুভাগত। কিন্তু সেই শফিউল ইসলামের বলেই দিলশানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে ফিরে যেতে বাধ্য হলেন শুভাগত।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন মাশরাফি। তবে অষ্টম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ আমিরের সরাসরি এক থ্রোতে রানআউটের শঙ্কায় পড়েছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত টিভি রিপ্লেতে তিনি বেঁচে যান। 

রানআউট থেকে বেঁচে গিয়ে চিটাগাং ভাইকিংসের ওপর একাই যেন স্ট্রিম রোলার বইয়ে দিতে শুরু করেন মাশরাফি। শফিউল, সাঈদ আজমল কিংবা জিয়াউর রহমান, কাউকেই রেহাই দিলেন না। এ রিপোর্ট লেখার সময় ২৬ বলে ৪৫ রান করেন মাশরাফি। 

তবে তার ভাগ্যটাও কেন যেন আজ খুব ভালো। তিন-তিনবার আউট থেকে বেঁচে যান তিনি। দু’বার তো থার্ড আম্পায়ারের টিভি রিপ্লে থেকে। ১৫তম ওভারের প্রথম বলে শফিউলকে খেলতে যান তিনি। কিন্তু বল ব্যাটের নিচের কানায় লেগে বল আঘাত করে মাশরাফির ক্যাডসে। এরপর বল চলে যায় ফিল্ডারের হাতে। চিটাগাং ভাইকিংস আউটের আবেদন জানালে টিভি রিপ্লে দেখে থার্ড আম্পায়ার নট আউটের ঘোষণা দেন।

একই ওভারের শেষ বলে লং অফে ক্যাচ দিয়েছিলেন মাশরাফি। কিন্তু ফিল্ডার শ্রীলংকান কাপুগেদারা বলটি হাতের তালুতে নিয়েও জমিয়ে রাখতে পারেননি। ফলে তৃতীয়বারেরমত আউট হওয়ার হাত থেকে বেঁচে যান মাশরাফি।

মাশরাফি এবং মারলন স্যামুয়েল এর অনবদ্য ১২৯(৬৯) রানের চতুর্থ উইকেট পার্টনারশীপে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান