,

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে

news-image

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ৫ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করে।এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  ড. মোশারফ হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান।

বন্দর ও ইমিগ্রশনের কার্যক্রম শেষে বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি সম্মেলনে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।আখাউড়ার ইউএনও আহসান হাবীব জানান, প্রতিনিধি দলটিতে ভারতের মিজোরাম রাজ্যের ২ জন ডিপুটি কমিশার ও ৩ জন পুলিশ সুপারিনটেন্ডেন্ট রয়েছেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন মিজোরাম লংলাই ডিস্ট্রিক্টের ডিপুটি কমিশনার শ্রী আশিষ মোদকর।মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলন শেষে প্রতিনিধি দলটি ২৬ ডিসেম্বর একই স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের