,

শ্রীলঙ্কায় হচ্ছে পাক-ভারত সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে আলোর মুখ দেখতে চলেছে দুই চীরপ্রতিদ্বন্দ্বি ভারত এবং পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজ। তিনটি একদিনের এবং দুটি টি-টোয়েন্টির এ সিরিজটি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ায় এ তথ্য জানানো হয়েছে।

 

 

এ দ্বিপক্ষীয় সিরিজটি আয়োজনের জন্য পাকিস্তানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে সেখানে খেলতে অস্বীকৃতি জানানো হয়। এদিকে ভারতের পক্ষ থেকে সিরিজটি ভারতে আয়োজনের কথা বলা হলে সেখানে খেলতে অস্বীকার করে পাকিস্তান। এ নিয়ে অনেক দিন থেকেই ঝুলে আছে সিরিজটি।

 


আগামী ২০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারিতে শ্রীলঙ্কায় এ সিরিজ অনুষ্ঠিত হবে বলে সোমবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

 


গত রোববার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গিলস ক্লার্কের মধ্যস্তায় দুবাইয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ভারত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শশাংক মনোহর এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।

 


শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তানের পক্ষ থেকে সেখানে সিরিজ আয়োজনের জন্য চিঠি দেয়া হয়। পরে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বৈঠক শেষে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

 


শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আরো জানায়, খুব শিগগিরই দেশটির ক্রিড়ামন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা