বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩৪ তফসিল ঘোষণা : ৩ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর পৌরসভার ভোটগ্রহণ

news-image

নিউজ ডেস্ক : ২৩৪টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ওই সব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর এবং  ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।মঙ্গলবার দুপুরে কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এই তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট পৌরসভাগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ৩ ডিসেম্বর, যাছাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর ও প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি পৌরসভায় প্রত্যেক রাজনৈতিক দল একজন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একাধিক প্রার্থী মনোনয়ন দেয়া হলে সবার মনোনয়নপত্র বাতিল হবে।

তিনি বলেন, একটি পৌরসভায় প্রতিটি দল একজন প্রার্থীর জন্য এক লাখ টাকার বেশী খরচ করতে পারবে না। এছাড়া প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপি ও সরকারি চাকরিজীবীরা প্রচারণা চালাতে পারবেন না।

সিইসি আরো জানান, নির্দলীয় প্রার্থীর ক্ষেত্রে একশ’ ভোটারের সাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে