,

দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে আশুগঞ্জের শুটকি (ভিডিও)

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে গড়ে উঠেছে শুঁটকি পল্লী। গুণগত মান ভালো হওয়ায় এখানকার শুঁটকি দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যে।
তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পেয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। অবশ্য, ব্যাংক কর্মকর্তারা বলছেন, নানা সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ঋণ দেয়া সম্ভব হচ্ছে না।
খাল, বিল ও হাওর থেকে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ সংগ্রহ করে শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা শতাধিক ডাঙ্গি বা মাচার ওপর শুঁকিয়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এসব শুঁটকি তৈরি করা হয়। গুণগত মান ভালো হওয়ায় দেশের
গন্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এখানকার শুঁটকি।
ব্যবসায়ীদেরকে সহজ শর্তে ঋণ দেয়া হলে এ শিল্প সম্প্রসারণসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন অর্থনীতিবিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আর নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে বড় আকারে ঋণ দেয়া যাচ্ছে না বলে জানালেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া।
আশুগঞ্জের লালপুরে শুটকি শিল্পের সঙ্গে ব্যবসায়ীসহ প্রায় ১০ হাজার শ্রমিক জড়িত রয়েছেন।

সূত্র: সময় টিভি.

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা