,

প্রমাণ থাকলে সরকার জাতির সামনে হাজির করুক’

news-image

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আবারও দাবি করেছেন তার বাবা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চেয়ে কোন আবেদন করেননি। তিনি বলেন, যদি সরকারের কাছে এই ব্যাপারে কোন প্রমাণ থাকে তাহলে তা জাতির সামনে হাজির করুক। প্রমাণ করুক সালাউদ্দিন কাদের বাঁচার জন্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল চট্টগ্রামের গুডস হিলের বাসায় তিনি বলেন, সরকার একজন মরা মানুষকে নিয়েও রাজনীতি করেছে। আমাদের বলা হয়েছিল খুব তাড়াতাড়ি যেন তাকে কবর দেয়া হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর শেষ ইচ্ছা ছিল তাকে রাঙ্গুনিয়াতে আমরা সমাহিত করবো। কিন্তু তার আর সম্ভব হয়নি।
সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে শেষ সাক্ষাত প্রসঙ্গে হুম্মাম বলেন, শনিবার রাত ৮টার সময় আমাদেরকে জানানো হয় বাবার সঙ্গে শেষ দেখা করতে।

খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। মাত্র ৪৫ মিনিট। এরপর আর আমাদের সেখানে থাকতে দেয়া হয়নি। বাবা বলছিলেন তিনি কোন অন্যায় করেননি। বাবার সঙ্গে দেখা করতে আমি ছাড়াও আরও ২০/২৫ জন ঘনিষ্ঠ সদস্য ছিলেন আমাদের সঙ্গে। আমার মা ফারহাত কাদের, বড় ভাই ফাইয়াজ কাদের, বোন ফারজিন কাদের চৌধুরীসহ অনেকে ছিলেন। বাবা আমাদের সবাইকে মানুষের কল্যাণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। মৃত্যুর আগেও বাবা স্বাভাবিক আচরণ করেছেন। হুম্মাম বলেন, আমি বারবারই বলেছি একদিন সময় হবে যখন দেশের সাধারণ মানুষ জানবে বাবা আসলে নির্দোষ ছিলেন।

এমন মানুষকে হত্যা করার জন্য সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, এখন গুম হয়ে গেলে তার লাশ পরিবারের কেউ খুঁজে পাবে কিনা তা কেউ জানে না। আমরা কিছুটা সৌভাগ্যবান। বাবার কবরটাতো দিতে পেরেছি।’ হুম্মাম আরও বলেন, একজন সালাউদ্দিন কাদের তৈরি হতে বহুবছর লাগবে। তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ কখনোই পাওয়া যাবে না। আজ আমি বাবা হারিয়েছি। কিন্তু বাংলাদেশ অনেক বড় সম্পদ হারিয়েছে। তার জায়গা পূরণ করতে চেষ্টা করে যাবো। মানুষের পাশেই থাকবো সারাজীবন।’
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর