,

‘ভারত, বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি পাকিস্তান ও আইএসআই’

news-image

ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তান ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ওয়ালিউর রহমান।

তিনি বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক সাবেক সচিব। তিনি বলেন, সন্ত্রাসের উৎসকেন্দ্র হলো পাকিস্তান। এতে শুধু ভারতই নয়, বাংলাদেশও এর সন্ত্রাসী কর্মকা-ের শিকার। মুম্বইয়ে দু’দিনের ‘মেগাসিটি সিকিউরিটি কনফারেন্স’-এ তিনি এ কথা বলেছেন। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, ওই সম্মেলন শুরু হয়েছে গতকাল। এতে তিনি বলেন, পাকিস্তান ও আইএস যেহেতু তাদের অপারেটিভদের ভারত ও বাংলাদেশে পাঠাচ্ছে তাই তারা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। এখনও সন্ত্রাসের উৎস হলো আইএসআই। শুধু এই ভারত, বাংলাদেশই নয় একই সঙ্গে তাদের সাঙ্গপাঙ্গদের নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সার্কভুক্ত অন্যান্য দেশে পাঠাচ্ছে।

তারা অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি। তারা আমাদেরকেও অস্থিতিশীল করার চেষ্টা করেছে। কিন্তু ব্যর্থ হয়েছে। তারা আমাদের মাটিতে ভারতীয়দেরকে ভারতীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ দিতে ১০১টি প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। কিন্তু আমরা ভারতের সক্রিয় সমর্থন নিয়ে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছি। পাকিস্তান আমাদের মাটি ব্যবহার করে ভারতবিরোধী কর্মকা- চালাবে এমনটা আমরা ভাবতেও পারি না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা