,

ব্ল্যাক খরা যেন কাটছেই না

news-image

অভিযোগের পাহাড় জমে আছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ব্ল্যাক’-এর ভারতীয় প্রযোজনা সংস্থা দাগ মিডিয়ার বিরুদ্ধে। যদিও কলকাতা থেকে বলা হয়েছে এটি যৌথ প্রযোজনার ছবি নয়। বাংলাদেশ থেকে কিবরিয়া ফিল্ম অবশ্য দাবি করছে ‘ব্ল্যাক’ যৌথ প্রযোজনার ছবি। এনিয়ে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় তদন্তেরও নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক না মেটানোর অভিযোগ ছিল দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ৩ নভেম্বর সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে অসহযোগিতার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। পরে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস এক সমঝোতা বৈঠক ডাকেন। সেখানে হাজির হন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কর্ণধার রানা সরকার, আর্টিস্ট ফোরামের সভাপতি স্বরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়সহ বেশ কয়েকজন।

বৈঠকে রানা সরকার বকেয়া পারিশ্রমিকের আশ্বাস দিলে দাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এদিকে ঢাকায় সেন্সর বোর্ডে জমা পড়েছিল দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও কামাল কিবরিয়া লিপুর প্রযোজনায় ‘ব্ল্যাক’। মিম ও সোহম অভিনীত এ ছবির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা না মানার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় ‘ব্ল্যাক’ ছবিটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর