বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংপুরকে হারাল বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়। যে জয় রংপুর রাইডার্স শিবিরে আত্ববিশ্বাস বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। কিন্তু সোমবার বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে আর বরিশালের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি সাকিব আল হাসানের দল। উল্টো কেভন কুপারের তোপের মুখে বরিশাল বুলসের কাছে ১৩ রানে হার মানতে বাধ্য হলো রংপুর রাইডার্স।  

 

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রথম দিকে একের পর এক উইকেট হারালেও মিডল অর্ডারে মাহমুদুল্লাহ (৫১) আর নাদিফ চৌধুরীর (৩০) দৃঢ়তায় ১৫৫ রান সংগ্রহ করে বরিশাল বুলস। সাকিব আর থিসারা পেরেরা নেন ৩টি করে উইকেট।

 

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে রংপুরও। দলীয় ১৯ রানে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। মোহাম্মদ সামির বলে টেলরের হাতে ক্যাচ তুলে দেন সাত বলে ১৭ রান করা সৌম্য। এর মধ্যে হাঁকিয়েছেন চারটি বাউন্ডারি।

 

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ১২ বল খেলে তিনি আউট হন মাত্র ৬ রান করে। ক্যারিবীয় ওপেনার ল্যান্ডল সিমন্স আউট হন ১৯ রান করে। মিডল অর্ডারে মোহাম্মদ মিথুন যা একটু প্রতিরোধ গড়েছিলেন। ৩২ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। 

 

প্রথম ম্যাচে রংপুরকে জেতানোর নায়ক পাকিস্তানের মিসবাহ-উল হক আউট হন মাত্র ১৯ রান করে। ১৭ রানে রান আউট হয়ে যান শ্রীলংকান থিসারা পেরেরা। এরপর ড্যারেন স্যামি, আল আমিন, মুক্তার আলি, সাকলাইন সজিব কিংবা আবু জায়েদ কেউই দুই অংকের ছোঁয়া পাননি। 


ফলে ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে ১৪২ রানে অলআউট হয়ে যায় সাকিবের রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার ১৫ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি নেন ২ উইকেট এবং সেকুগে প্রসন্ন নেন ১টি উইকেট। ম্যাচ সেরা হন কেভন কুপার।

 

সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বুলস: ১৫৫/৯, ২০ ওভার (শাহরিয়ার নাফীস ১, রনি তালুকদার ১, ব্রেন্ডন টেলর ১, মাহমুদুল্লাহ ৫১, সাব্বির রহমান ১১, নাদিফ চৌধুরী ৩০, সেকুগে প্রসন্ন ১২, কেভন কুপার ২১, মোহাম্মদ স্যামি ১৫, তাইজুল ইসলাম ৭*, আল আমিন হোসেন ২*; সাকিব ৩/ ২৩, পেরেরা ৩/২৯, সাকলাইন সজিব ১/৩৭)।

 

রংপুর রাইডার্স: ১৪২/১০, ২০ ওভার (সিমন্স ১৯, সৌম্য ১৭, সাকিব ৬, মিসবাহ ১৯, মোহাম্মদ মিথুন ৫৫, থিসারা পেরেরা ১৭, ড্যারেন স্যামি ২, আল আমিন ৪, মুক্তার আলি ০, সাকলাইন ০*, আবু জায়েদ ০; কেভন কুপার ৫/১৫, মোহাম্মদ স্যামি ২/৩৫, প্রসন্ন ১/২৪)।

ফল : বরিশাল বুলস ১৩ রানে জয়ী। ম্যাচ সেরা: কেভন কুপার। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান