,

সব সময় খুশি থাকার উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : কখনও চিন্তা করে দেখেছেন, কিছু মানুষ সবসময় খুশি থাকে কীভাবে? অনেকের কাছে অভাব থাকা সত্ত্বেও তাদের সুখের কোন কমতি নেই। এসবের কারণ হয়ত আমাদের মস্তিষ্কের মাঝেই রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এরকম তথ্যই উঠে এসেছে।

 


যেসব মানুষেরা মন থেকে সুখ উপভোগ করার চেষ্টা করেন তারাই মূলত সত্যিকারের সুখী হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যখন একজন মানুষ নিজেদের যে কোন ভাবে ভাল রাখার চেষ্টা করেন এবং জীবনকে মন থেকে উপভোগ করেন তাদের মস্তিষ্কে একটি অন্যরকম প্রবাহ বিদ্যামান থাকে।

 


জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার প্রধান লেখক অয়াতারু সাতো বলেন, বেশ কিছু গবেষণায় দেখা যায় ধ্যান করার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাদের এই নতুন গবেষণা অনুযায়ী আমরা আমাদের মস্তিষ্কে সুখ প্রোগ্রাম তৈরির জন্য উপযোগী করলে তা আমাদের সবসময় সুখী করতে সাহায্য করবে।

 


গবেষকরা চৌম্বকীয় অনুরণন ইমেজিং (এমআরআই) দ্বারা অংশগ্রহণকারীদের মস্তিস্ক স্ক্যান করেন। তারপর তারা অংশগ্রহণকারীদের আবেগের বিষয়ে প্রশ্ন করেন। সাধারণত তারা কোন বিষয়ে বেশি আবেগ-প্রবণ হন, মনে গভীরভাবে কোন বিষয়ে চিন্তা করেন এবং তারা তাদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট তা জিজ্ঞাসা করে একটি জরিপ তৈরি করেন।

 


গবেষণায় দেখা যায়, যারা জীবনকে ইতিবাচক মনোভাবে দেখেন, তারা সবসময় সুখে থাকে। আপনি তাদের দেখলে কখনও বুঝে উঠতে পারবেন না, তারা কখনও অসুখী থাকে না কেন। তাই আপনিও জীবনকে ইতিবাচকভাবে দেখতে শুরু করেন। তাহলে আপনিও সবসময় সুখী থাকতে পারবেন।–সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা