,

প্রীতির হবু বর হচ্ছেন যে!

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের ফুল ফুটল প্রীতির। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলি নায়িকা প্রীতি জিন্টা। কিন্তু পাত্রটি কে?

 


নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা? জানা গিয়েছে, প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। দিন কয়েক লিভ ইন করার পর নাকি গেনেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন প্রীতি-গেন। বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবে গোটা বলিউ়ড।

 


এখন বলিউডে যেন বিয়ের ট্রেন্ড চলছে। সম্প্রতি বলি নায়িকা গীতা বসরাকে বিয়ে করেছেন ক্রিকেটার হরভজন সিংহ। আবার মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। বলি মহলের একাংশের প্রশ্ন, যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের কথাও তড়িঘড়ি ঘোষণা করলেন প্রীতি? এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। যদিও এ সব মন্তব্যে আপাতত কান দিতে চান না প্রীতি। হবু কনে এখন ব্যস্ত তাঁর বিয়ের প্রস্তুতিতে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর