বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শখের আতঙ্ক!

news-image

সারাক্ষণ হাসি-ঠাট্টায় মেতে থাকেন শখ। কোন ঝামেলায় খুব সহসায়ই জড়ান না। সবার সঙ্গে মিষ্টভাষী তিনি। কিন্তু এত সাদাসিধে জীবনযাপনের মাঝেও আচমকা ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। ভয় তার পিছু ছাড়ছেই না। শখের এ আতঙ্কের কারণ এলাকার প্রভাবশালী এক লোক। নাম তার পল্লব ভাই। এলাকায় তাকে সবাই পল্লব ভাই নামেই জানেন। তার ভয়ে পুরো আশপাশের মানুষ সবাই অস্থির। তবে পল্লব ভাই কারও ক্ষতি করে না। সেটা না করলে কী হবে। শখ ঠিকই পল্লব ভাইয়ের কাছে জিম্মি। বাসার সামনে একটি চায়ের দোকানে সারাক্ষণ বসে থাকে। কে শখের বাসায় এলো-গেল এসবের খোঁজ রাখছে সে। শুধু তা-ই নয়, কোন যুবক শখের বাসায় আসতে পারে না। sok

এলেই নানা প্রশ্নে জর্জরিত করে তাকে। এমনকি সময়-অসময় মার দিয়েও বসে। কারণ এই পল্লব ভাই শখকে খু্‌বই ভালোবাসে। যে কোন কিছুর বিনিময়ে হলেও তাকে আপন করে নেবেই। কিন্তু শখ তার ব্যাপারে মোটেও আগ্রহী নন। একটা মস্তান যে সারাক্ষণ তাকে আতঙ্কের মধ্যে রাখে তার সঙ্গে ঘর বাঁধার প্রশ্নই আসে না। অবশ্য এসব  শখের বাস্তবজীবনের ঘটনা নয়। নির্মাতা সাগর জাহানের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক ‘এ কূলে আমি আর ওই কূলে তুমি’তে এমন সব চিত্রের দেখা মিলবে। নাটকটিতে পল্লব ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভিন্নধর্মী এ গল্পটি নিয়ে নির্মাণাধীন এ নাটক প্রসঙ্গে শখ বলেন, সাগর জাহান ভাইয়ার পরিচালনায় এর আগে বেশকিছু নাটকে অভিনয় করেছি।

বিশেষত ‘সিকান্দার বক্স’-এর কথাই বলি। এ নাটকটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। নতুন ধারাবাহিকটির গল্পও অসাধারণ। দর্শকের মনের মতো একটি গল্প। আশা করছি, সবার খুবই ভালো লাগবে। এ নাটক ছাড়াও শখ অভিনীত সাগর জাহানের পরিচালনায় ‘মিলার বারান্দা’ নামের আরেকটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। আগামী মাস থেকে এটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানান তিনি। পাশাপাশি আরটিভিতে পল্লব বিশ্বাসের পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক ‘রিলেশনস’-এ অভিনয় করছেন শখ। এছাড়া, তার হাতে রয়েছে নতুন আরও কয়েকটি ধারাবাহিকের কাজ। ধারাবাহিকের পাশাপাশি নতুন খণ্ড নাটকেও নিয়মিত অভিনয় করছেন আলোচিত এ মডেল অভিনেত্রী। বর্তমানে নাটকের শুটিংয়ের কাজেই দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন শখ। সেখানে থাকবেন দশ দিন। 


এরপর ফিরেই আরও কিছু খণ্ডনাটকের শুটিং করার কথা রয়েছে বলে জানিয়েছেন।  মালয়েশিয়া যাওয়ার আগে শখ জানিয়েছেন, শুটিংয়ের কাজ শেষ করেই দেশে ফিরবো। এরপর হাতে কিছু নতুন ধারাবাহিক ও খণ্ড নাটকের সিডিউল রয়েছে। এগুলোর কাজ করবো। টিভি পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শখ। সর্বশেষ ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। সেটি মুক্তিও পেয়েছে। তবে এ মুহূর্তে নতুন কোন ছবিতে অভিনয় করছেন না জনপ্রিয় এই মডেল অভিনেত্রী। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান