,

রংপুরের লক্ষ ১৮৮

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নবীর পরিবর্তে রংপুর রাইডার্সের একাদশে যায়গা পাওয়া সাকলাইন সজীব নিজেকে বেশ ভালভাবেই প্রমাণ করেছেন। চিটাগাং ভাইকিংসের মিডল অর্ডারকে ছেঁটে দিয়ে স্কোরের লাগাম টেনে ধরেন তিনি। চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন তিন উইকেট। তবে শেষ দিকে জীবন মেন্ডিসের ৩৫ বলে ৩৯ রানের ইনিংসে  সাত উইকেটে ১৮৭ করতে সক্ষম হয়েছে তামিমের দল।

 

চিটাগাং ভাইকিংসের শুরুর ঝড় অবশ্য থামান বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের পেসার আবু জায়েদ চৌধুরী। বিপজ্জনক হয়ে উঠতে থাকা দিলশান ভড়কে দেন তিনি। কখনো স্কুপ, কখনো রিভারসুইপে রংপুরের বোলারদের নাড়িয়ে দিচ্ছিলেন দিলশান। ১৬ বলে করেন ২৯।

 

পঞ্চম ওভারের প্রথম বলে জায়েদের লেগ স্ট্যাম্পের ওপরে করা দারুণ এক ডেলিভারি মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে যান দিলশান। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়ে যায়। তালুবন্দি করেন আরাফাত সানি। বলে বেশ কিছুটা সুইং ছিল। তাই কানায় লাগে।

 

দিলশান ফিরলে বিজয়কে নিয়ে ম্যাচ টেনে নেয়ার চেষ্টা করেন তামিম ইকবাল। কিন্তু ব্যক্তিগত ৫১ রানে থামতে হয় এই বাঁহাতি ওপেনারকে। ১৩তম ওভারের দ্বিতীয় বলে সাকলাইন সজীবের লেগসাইডে টার্ন করা বলে হাঁটুগেড়ে স্লগ সুইপ করেন তামিম। বাউন্ডারি লাইনের ঠিক কাছে ছিলেন মিসবাহ। টাচ লাইন এড়িয়ে ক্যাচ নেন তিনি। একই ওভারের শেষ বলে অফ স্ট্যাম্পের বলে কভার দিয়ে উড়িয়ে মারতে যান বিজয়। কিন্তু সজীবের দারুণ ফ্লাইটে টাইমিং মিস করেন। কভারে ডান দিকে ঝাঁপিয়ে দৃষ্টিনন্দন ক্যাচ নেন ড্যারেন স্যামি।

 

দ্রুত ফিরে যান জিয়াউর রহমানও (২)। জাতীয় দলের বাইরে থাকা এই মারকুটে ব্যাটসম্যান সজীবকে সুইপ করতে যেয়ে লাইন মিস করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১৬তম ওভারের প্রথম বলে এল্টন চিগুম্বুরাকে দাঁড়াতে দেননি আবু জায়েদ। জায়েদের হাফভলিকে কভার দিয়ে উড়িয়ে মারতে যান চিগুম্বুরা। কিন্তু বল চলে যায় সরাসরি সাকিবের হাতে। সাত বল খেলে এক রান করেন চিগুম্বুরা। তখন দলীয় স্কোর ১৩৪।

 

এরপর বাংলাদেশ অনূর্ধ-২৩ দলের আসিফ আহমেদ-জীবন মেন্ডিস ১৭৮ পর্যন্ত দলকে টেনে নেন। শেষ ওভারে জীবন রান আউট হওয়ার পর আমির একইভাবে কাটা পড়লে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৮৭। নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক লিগে খেলতে নামা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির তিন বল মোকাবিলা করে ১ রান করেন।

 

রংপুর রাইডার্স স্কোয়াড : রংপুরের হয়ে অনুশীলন করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে, শনিবার (২১ নভেম্বর) রাতে আমেরিকা থেকে দেশে ফিরেই মাঠে নেমেছেন তিনি।

রংপুর রাইডার্স স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরাফাত সানি,  মোহাম্মদ মিথুন, আবু জায়েদ চৌধুরি, ড্যারেন স্যামি, লিন্ডল সিমন্স, পেরেরা, মিসবাউল হক, সাকলাইন সজীব, আল-আমিন। 

 

চিটাগং ভাইকিংস স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, আসিফ আহমেদ, দিলশান, জীবন মেন্ডিস, শফিউল ইসলাম, এনামুল হক জুনিয়র, এল্টন চিগুম্বুরা, মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা