,

সাকা চৌধুরীর জানাজায় মানুষের ঢল

news-image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল রাউজানের গহিরা গ্রামের তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রাউজানে ৯টা ১৫ মিনিটে লাশবাহী গাড়ি পৌঁছায়। সকাল সাড়ে ৯টায় জানাযা সম্পন্ন হয়। স্থানীয় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ পড়ান ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। জানাজায় ব্যাপক মুসুল্লির সমাগম হয়। জানাযার মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। মাঠের বাইরেও স্থানীয় অনেক মানুষ জানাযায় অংশ নেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। শনিবার রাত ১১টার পর থেকে পুলিশ-র‌্যাব ও এপিবিএন সদস্যদের সেখানে অবস্থান নেয়। এছাড়া গহিরা গ্রামে সাকাদের বাড়ি ‘বাইতুল বিলাল’র সামনে, গহিরা বাজার ও রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃক্সক্ষলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাকার ফাঁসি কার্যকর করা হয়। এরপর লাশ নিয়ে রাউজানের উদ্দেশে রওনা হন আইনশৃক্সক্ষলা বাহিনীর সদস্যরা। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা