,

সুশাসনের ইসলামের প্রয়োজনীয়তা

news-image

ইসলাম ডেস্ক : সুশাসন বলতে আমরা বুঝি ভালো শাসন। ন্যায়-নীতি ও আদর্শের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই-ই হলো সুশাসন। একটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবখানেই সুশাসন জরুরি। পারিবারিক পরিমণ্ডলে যদি সুশাসন না থাকে; বৈষম্য ও অসমতা থাকে তবে সেখানে কখনো শান্তি আসবে না। সুশাসন না থাকলে একটি সমাজও বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলে। সামাজিক স্তম্ভগুলো যে ভিতের ওপর দাঁড়িয়ে থাকে সেগুলো হয়ে পড়ে নড়বড়ে।

 

 

সুশাসনের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। সুশাসন ও ন্যায়-নীতির বালাই না থাকলে রাষ্ট্র হয় ব্যর্থ। আর ব্যর্থ রাষ্ট্রের অবস্থা কত নাজুক হতে পারে সে কথা সচেতন কারোরই অজানা নয়। ইসলামপূর্ব জাহেলি সমাজে সবচেয়ে বড় অভাব ছিল সুশাসনের। এ জন্য সেই সমাজব্যবস্থার চিত্র ছিল এত করুণ। মানবতাবাদী ধর্ম ইসলাম সুশাসনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।

 

 

সুশাসনের যতগুলো উপাদান সব ক’টির বাস্তবায়নে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা ও প্রয়োগ রয়েছে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবখানে সুশাসন প্রতিষ্ঠায় ইসলাম পালন করেছে অগ্রণী ভূমিকা। শুধু নির্দেশনা নয়, ইসলামের নবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) বাস্তবেও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববাসীর সামনে মডেল তৈরি করে গেছেন। ঐতিহাসিক ‘মদিনা রাষ্ট্র’ চিরকালের জন্য বিশ্ববাসীর কাছে সুশাসনের মডেল। পৃথিবীর ইতিহাসে এমন পুঙ্খানুপুঙ্খ সুশাসন আর কোথাও প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

 

 

শুধু রাসুলের যুগেই নয়, এর পরবর্তী চার খলিফার যুগেও সুশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করার মতো। ইসলামের স্বর্ণযুগের পর আস্তে আস্তে নানা ক্ষেত্রে সুশাসন বিঘ্নিত হতে থাকে। তবে প্রকৃত মুসলিম শাসকদের অধীনস্থ রাষ্ট্র ও সমাজে সুশাসন অনেকটাই অক্ষুণ্ন ছিল। ইসলামি খেলাফত ব্যবস্থা যতদিন পৃথিবীতে বহাল ছিল ততদিন সুশাসনের বড় কোনো সংকট দেখা দেয়নি। খেলাফতের পতনের সঙ্গে সঙ্গে বিশ্বের বেশিরভাগ অঞ্চলেই সুশাসনের অভাব দেখা দিতে থাকে।

 

 

বর্তমান বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোতেও প্রকৃত সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। সুশাসনের যে উপাদান এর বেশিরভাগই নেই মুসলিম সমাজে। সুতরাং অন্য সমাজে সুশাসনের অস্তিত্ব না পাওয়ারই কথা। সমস্যাসঙ্কুল এই বিশ্বে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন। সুশাসনের অভাবে আজ ভূলুণ্ঠিত হচ্ছে মানবাধিকার; সংকটে পড়ছে মানবসভ্যতা। সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলাম এবং এর প্রণীত অনুশাসনের কোনো বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা