শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের মাঠের লড়াইয়ে প্রথমদিন মুখোমুখি হচ্ছে যারা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমকালো উদ্বোধণ হয়ে গেছে একদিন আগে। এবার ময়দানি লড়াই শুরুর অপেক্ষা। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবোর ছয় ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের জমজমাট ঘরোয়া এই টি২০ টুর্নামেন্টের তৃতীয় আসর।

 

বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াচ্ছে রোববার। প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। প্রথমটি দুপুর ২টায়, দ্বিতীয়টি সন্ধ্যা পৌনে সাতটায়। প্রথমদিন প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগায় ভাইকিংস। আর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা ডায়নামাইটস খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

 

তবে মাঠের এই লড়াইয়ের দুদিন আগে অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে আঘাতটা তেমন গুরুতর কিছু ছিলো না। ফলে রোববার প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দেখা যাওয়ার কথা নড়াইল এক্সপ্রেসের। শনিবার বিকেলে এমনটাই জানালেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন।

 

ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা থেকে ফিরেই বিপিএলে খেলবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। শনিবার মিরপুর একাডেমি মাঠে দেশি-বিদেশি মিলে যেন ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল। নিজেদের শেষবারেরমত ঝালিয়ে নিয়েছে দলগুলো। 

 

২০১২ সালে বিপিএলের দ্বিতীয় আসরের ফিক্সিং কাণ্ড বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছিল। দেশি-বিদেশি মিডিয়ায় ফিক্সিং নিয়ে অনেক আলোচনাও হয়। ফিক্সিংয়ের কারণে মোহাম্মদ আশরাফুলরা নিষিদ্ধ হয়েছেন। এরপর মাঝে কেটে গেছে ২০১৪ সাল। ফলে মাঝের একটি আসর মাঠে গড়ায়নি। তবে দুই বছর অপেক্ষার পর, কিছু সংশোধনী এনে বিপিএলের তৃতীয় আসর আয়োজন করেছে বাংলাদেশ ক্রিটে বোর্ড (বিসিবি)।

 

বিপিএলকে সামনে রেখে, দুর্নীতিরোধে শনিবার মাশরাফিদের নিয়ে আলোচনা করেছে আকসু। প্রথম আসরে ছিল ছয় দল, দ্বিতীয় আসরে একটা বেড়ে হয়ছিল সাতটি। তবে এবার তৃতীয় আসরেও বিপিএলের ছয় দল। ঢাকা, রংপুর, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম পাঁচটি বিভাগীয় শহরের সঙ্গে এবার যোগ হয়েছে কুমিল্লার ফ্রাঞ্চাইজি।


টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বিপিএলের টানা তিন আসরেই তিনি খেলছেন। প্রথম আসরে তিনি খেলেছিলেন বরিশালের হয়ে। এবারও সেই বরিশাল গেইলকে মোটা অংকের অর্থ খরচ করে কিনেছে। তবে ইনজুরির কারণে শুরুতে গেইলকে পাওয়া হচ্ছে না। ডিসেম্বরের শুরুতে যোগ দিতে পারেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহর নেতৃত্বে এই দলে আরও রয়েছেন কেভিন কুপার, মোহাম্মদ সামি, ব্রেন্ডন টেলর, সাব্বির রহমান ও আল-আমিন হোসেনরা।


এদিকে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস মাঠে নামছে প্রথমদিনেই। ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ থাকার পর ফেরা মোহাম্মদ আমির বিপিএল দিয়েই আবারো বড় ধরণের টুর্নামেন্টে ফিরছেন। এই বাঁ-হাতি পেসার চিটাগাংয়ের বোলিং আক্রমণ সামাল দিতে পারেন। দলে রয়েছেন তাসকিন আহমেদ, এলটন চিগুম্বুরা, কামরান আকমল, জীবন মেন্ডিস, রবিন পিটারসনের মতো ক্রিকেটাররা। রোববার প্রথম ম্যাচে চিটাগাংয়ের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

 

তবে প্রথম ম্যাচে রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা খুবই কম। কন্যা সন্তানকে দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি। রংপুরের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতেই তার দেশে ফেরার কথা। 


রোববার যদি সুস্থবোধ করেন, তাহলে ম্যাচে নামতে পারেন সাকিব। এই দলে রয়েছেন কুইন্টন ডি কক, থিসারা পেরেরা, ড্যারেন স্যামির মতো খেলোয়াড়রা। শনিবার স্যামি বলেন, ‘এর আগেও বিপিএল দেখেছি। কিন্তু এবারটাই মনে হচ্ছে সেরা হবে। বিদেশি খেলোয়াড়ে ভরে গেছে। নতুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছি আমরা। ভালো কিছু করে দলকে জয় এনে দিতে চাই।’


এদিকে ২০বছর বয়সী পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন ঢাকা ডায়নামাইটসে। এই দলে রয়েছেন নাসির হোসেন, কুমার সাঙ্গাকারা, নাসির জামশেদরা। রোববার ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ মাশরাফি মুর্তজার কুমিল্লা। প্রথম ম্যাচ নিয়ে সাঙ্গাকারা বলেন, ‘এই টুর্নামেন্টটা একটু ভিন্ন ধরনের। এখানে আন্তর্জাতিক এবং স্থানীয় খেলোয়াড় আছে। আমি প্রথমবার বিপিএল খেলছি। আশা করছি দারুণ কিছু হবে। সেই সঙ্গে আমিও রোমাঞ্চিত।’


এবারই প্রথম দল কিনেছে কুমিল্লা। যদিও, ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ পুরনো। আগে তাদের ফ্রাঞ্চাইজি ছিল সিলেট রয়্যালস। কুমিল্লার এবারের দলের আইকন খেলোয়াড় ও অধিনায়ক মাশরাফি। শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন মাশরাফি। ওইদিনই কোচ চন্ডিকা হাথুরুসিংহে মাশরাফির সঙ্গে কথা বলেন।

তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন প্রথম ম্যাচ থেকেই খেলবেন তিনি। মাশরাফির দলে রয়েছেন লিটন কুমার দাস, আহমেদ শেহজাদ, নুয়ান কুলাসেকারা, আন্দ্রে রাসেল, শোয়েক মালিক ও মারলন স্যামুয়েলসের মতো তারকা খেলোয়াড়রা।

টুর্নামেন্টে সিলেট সুপার স্টারসের আইকন খেলোয়াড় ও অধিনায়ক হচ্ছেন  মুশফিকুর রহিম। এই দলে রয়েছেন পাকিস্তানি হার্ড হিটার শহিদ আফ্রিদি। বিপিএলর গত আসরেও বড় তারকা ছিলেন পাকিস্তানের এই টি২০ অধিনায়ক। এছাড়া দলে রয়েছেন সোহেল তানভির, কাইরণ পোলার্ড, ক্রিস জর্ডান, রবি বোপারা ও আবদুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটার।