,

খাবাসপুরে মুজাহিদের দাফন সম্পন্ন

news-image

ফরিদপুর : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার ​সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আদর্শ একাডেমি পরিচালিত আইডিয়াল মাদ্রাসার প্রধান ফটকের ডান পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে ৬টা ৫৫ মিনিটে ওই মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

 


ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ বলেন, সাতটা ১০ মিনিটে মুজাহিদের দাফন সম্পন্ন হয়। 

 


তবে আইন শৃঙ্খলা বাহিনী তাঁর কবরস্থান পর্যন্ত কোনো গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষদের যেতে দেয়নি। কবরস্থান থেকে প্রায় পাঁচ শ গজ দূরে তাঁদের আটকে দেওয়া হয়। 

 


এর আগে মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর ৬টা ৩৫ মিনিটে ফরিদপুর পৌঁছায়। এ সময় রাজবাড়ী-ফরিদপুরের সীমান্ত এলাকা সাইনবোর্ড নামক স্থানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু ও মন্দীপ ঘড়াই ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজাহিদের লাশ গ্রহণ করেন। 

 


গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। রাত একটা ৫১ মিনিটে কারাগার থেকে লাশবাহী দুটি অ্যাম্বুলেন্স কড়া পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম ও ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। আজ সকাল সাড়ে আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ গন্তব্যে পৌঁছেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা