,

পোশাক ডিজাইনার সাহারা!

news-image

বিয়ে করে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন চিত্রনায়িকা সাহারা। বলা যায় বিদায় নিতে বাধ্য হয়েছেন। কারণ ক্যারিয়ারের শেষের দিকে এসে যে কটি ছবিতে অভিনয় করেছিলেন তার সবক’টি ফ্লপ হয়েছে। যার কারণে নির্মাতারা সাহারাকে নিয়ে আর উৎসাহ দেখাননি। সর্বশেষ ‘তোকে ভালোবাসতেই হবে’ নামের একটি ছবির ওপর ভরসা ছিল; কিন্তু সেটাও ব্যবসায়িকভাবে মার খেয়েছে। sahএরপর পুরোটাই বেকার হয়ে পড়েন এ অভিনেত্রী। হাতে কোনো ছবি না থাকায় অবশেষে বিয়ে করে সংসারী হয়েছেন। এরই মধ্যে অবশ্য চেষ্টা করেছেন নতুন ছবিতে কাজ করার। কিন্তু ভাগ্যে শিঁকে ছিঁড়েনি। সংসার জীবনে বেজায় অবসর তার। অবসর কাটানোর পাশাপাশি আয়ের পথ সুগম করতে এবার ব্যবসায় নেমেছেন এ চিত্রনায়িকা। খুলেছেন বুটিক হাউস। ডিজাইনারও তিনি নিজেই। পোশাক ডিজাইনে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই সাহারার। তবুও ডিজাইনার বনে গেছেন। রাজধানীর গুলশানে নিজের বুটিক হাউসের ডিজাইনগুলো বাসায় বসেই করে থাকেন। প্রসঙ্গত, এফআই মানিক পরিচালিত ‘বিচার আমি করব’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কয়েক বছর আগে। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ বন্ধ হয়ে গেছে। এর কোনো ভবিষ্যৎ নেই বলেও জানা গেছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা