বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্যাদি’ এবার নোয়াখালীতে

news-image

‘ইত্যাদি’ এবার নোয়াখালীতেজনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার দৃশ্য ধারণ করা হয়েছে নোয়াখালীতে। গত ১৬ নভেম্বর নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিণ কেন্দ্রের মাঠে তৈরি করা হয় এক বিশাল মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার দর্শক। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এর চিত্র ধারণের কাজ। ইত্যাদির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।
এবারের পর্ব নিয়ে অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, মাহফুজ আহমেদ ও তারিন এবার অংশ নিয়েছেন দর্শক পর্বে। নির্বাচিত দর্শকদের সঙ্গে তারা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। পাশাপাশি নোয়াখালীকে নিয়ে গান লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। বিনোদ রায়ের সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। তার সঙ্গে অংশ নিয়েছেন স্থানীয় একদল শিল্পী। এ ছাড়া নোয়াখালীর খুব জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষ নিয়ে তৈরি একটি গানের সঙ্গে নাচে অংশ নিয়েছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। এর সংগীতায়োজন করেছেন মেহেদী। এ ছাড়া এবারের পর্বে দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রশিদের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন থাকছে। এতে দেখা যাবে, দালালদের খপ্পরে পড়ে প্রলোভন আর প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে যারা পাচার হয়ে যায়, তাদের দুর্দশার করুণ চিত্র। বাংলাদেশ, তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারণ করা চিত্র রয়েছে প্রতিবেদনটিতে। ফেরিতে যানবাহন আর যাত্রী পারাপার পরিচিত দৃশ্য হলেও এবার ইত্যাদিতে দেখা যাবে ফেরিতে করে রেল পারাপারের দৃশ্য। রয়েছে নিয়মিত পর্ব মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিউটি পারলারের একাল-সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টক শোর প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, সুশীলের অশীল কর্মকা-, চিকিৎসকের সিরিয়াল সমস্যা, শেখার বিভিন্ন দিক।
ইত্যাদি অনুষ্ঠানের এবারের পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। পুনঃপ্রচারিত হবে ৬ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান