শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়েবানা জানাজার বিধান, জামায়াতের কাল হরতাল

news-image

মৃত্যুর পর জানাজার নামাজ পড়ার মাধ্যমে দাফন কাফনের কাজ সম্পন্ন করার বিধান ইসলামে রয়েছে। তবে দাফনের আগে পড়ে গায়েবানা জানাজার বৈধতা কি ইসলামে রয়েছে? বর্তমান সমাজে গায়েবানা জানাজার প্রচলন লক্ষ্য করা যায়। বিষয়টি শরিয়তের দৃষ্টিতে কতটা সমর্থনযোগ্য?
গায়েব আরবি শব্দ। এর শাব্দিক অর্থ অনুপস্থিত। গায়েবানা জানাজা শব্দের ব্যবহার লক্ষ্য করলে আমরা বুঝি, যে জানাজার নামাজে লাশ অনুপস্থিত থাকে তাকে আমাদের দেশীয় প্রচলনে গায়েবানা জানাজা বলে। গায়েবানা জানাজাথ এ শব্দ অথবা অনুপস্থিত লাশের জানাজা বোঝানোর মতো সমার্থবোধক অন্য কোনো শব্দের ব্যবহার কোরআন ও হাদিসের কোথাও নেই। এমনকি সাহাবা, তাবেয়ি, তাবয়ে-তাবেয়িদের কেউ কখনও গায়েবানা জানাজা পড়েছেন এ মর্মে কোনো প্রমাণ নেই।


বাংলাদেশের অধিকাংশ মুসলিম হানাফি মাজহাবভুক্ত। হানাফি মাজহাবের ইমাম হজরত আবু হানিফা (রহ.)সহ এ মাজহাবের পরবর্তী আলেমরা অনুপস্থিত লাশের জানাজাকে নাজায়েজ বলেছেন। এমনকি তারা আরও স্পষ্ট করে বলেছেন, লাশ শহরের ভেতরে থাক বা বাইরে থাক, কবর দেওয়ার আগে হোক বা পরে হোক কখনোই তা জায়েজ নেই। হানাফি মাজহাবের মৌলিক গ্রন্থাবলির মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য গ্রন্থ ইমাম সারাখসী রচিত আল-মাবসূতে আপনি ওই মত পাবেন।
প্রসিদ্ধ ও বহুল প্রচলিত আরেকটি মাজহাবের নাম মালেকি মাজহাব। এ মাজহাবের ইমাম ও সূচনাকারী ইমাম মালেক (রহ.) গায়েবানা জানাজাকে নাজায়েজ বলেছেন। হাম্বলি মাজহাবের সূচনাকারী ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) থেকে এ ব্যাপারে বিপরীতমুখী দুটি মত পাওয়া যায়।


কিন্তু তার ছাত্র ইবনু আবী মূসা বর্ণনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) গায়েবানা জানাজাকে নাজায়েজ মনে করতেন। ইবনু কুদামা (রহ.) রচিত হাম্বলি মাজহাবের প্রসিদ্ধ গ্রন্থ আল-মুগনীতে এ উদ্ধৃতি রয়েছে। পৃথিবীতে বহুল প্রচলিত চারটি মাজহাবের মধ্যে তিনটি মাজহাবেই গায়েবানা জানাজা নাজায়েজ হওয়ার পরিপ্রেক্ষিতে আল্লামা ইবনু আবদিল বার বলেছেন, অধিকাংশ ফকিহদের মতে গায়েবানা জানাজা নাজায়েজ।


যারা গায়েবানা জানাজা পড়েন তারা বুখারী শরিফ ও সহীহ ইবনে হিব্বানে বর্ণিত একটি হাদিস থেকে তা প্রমাণ করার চেষ্টা করেন। হাদিসে বর্ণিত হয়েছে, ‘নবীজি (সা.) সাহাবাদের কাছে হাবশার বাদশাহ নাজ্জাশীর মৃত্যুর সংবাদ দিলেন। অতঃপর জানাজার জন্য অগ্রসর হলেন। হজরত সাহাবারা নবীজির (সা.) পেছনে কাতারবন্দি হলে তিনি চারটি তাকবির দিলেন।’ যদিও নাজ্জাশীর জানাজা নামাজে নাজ্জাশীর লাশ উপস্থিত ছিল না, তবুও এ জানাজার নামাজ দ্বারা গায়েবানা জানাজা প্রমাণ করা যাবে না।
এর বিশেষ কয়েকটি কারণ আছে। যেমনথ এক. নাজ্জাশীর জানাজা নামাজের হাদিসটি যেসব সাহাবি বর্ণনা করেছেন তাদের কেউই মৃত্যু পর্যন্ত কোনোদিন কারও গায়েবানা জানাজা পড়েননি। এ থেকেই বোঝা যায়, হাদিসের বর্ণনাকারীরাই এ হাদিসকে গায়েবানা জানাজার প্রমাণ মনে করেননি। দুই. নাজ্জাশীর লাশ যদিও বস্তুগতভাবে রাসূল থেকে শত শত মাইল দূরে ছিল কিন্তু মুজেজা হিসেবে তার সামনেই উপস্থিত ছিল। সহীহ ইবনে হিব্বানের এক বর্ণনাতে পরিষ্কার উল্লেখ আছে, নাজ্জাশীর জানাজাতে অংশগ্রহণকারী সাহাবারা বিশ্বাস করতেন যে, নাজ্জাশীর লাশ নবীজির (সা.) সামনে ছিল।
যেহেতু নাজ্জাশীর লাশ নবীজির (সা.) সামনে উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল না। তাই একে গায়েবানা জানাজা বলা যায় না। বহু দূরে অবস্থিত বস্তুকে মুজেজা হিসেবে সামনে উপস্থিত দেখতে পাওয়ার ঘটনা রাসূলের (সা.) জীবনে অনেক ঘটেছে। তিন. রাসূলের (সা.) জীবদ্দশায় অনেক সাহাবিই দূর-দূরান্তে শহীদ হয়েছেন, মারা গেছেন; কিন্তু নাজ্জাশী ছাড়া আর কারও গায়েবানা জানাজা রাসূল (সা.) পড়েননি। চার খলিফার আমলে সুবিস্তৃত ইসলামী সাম্রাজ্যের বহু জিহাদে অতি গুরুত্বপূর্ণ সাহাবিরা শহীদ হয়েছেন। কিন্তু খলিফারা তাদের গায়েবানা জানাজা পড়েননি। মোটকথা গায়েবানা জানাজার অস্তিত্ব কোরআন ও হাদিসে নেই। কোনো ফকিহ আমাদের মাঝে প্রচলিত গায়েবানা জানাজাকে জায়েজ বলেননি।


জামায়াতের কাল হরতাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর পরবর্তী কর্মসূচি হাতে নিয়েছে দলটি। মুজাহিদের ফাঁসি হয়ে যাওয়ার পর কাল সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এছাড়া মুজাহিদের জন্য আজ রোববার গায়েবানা জানাজা দেওয়া হবে।image_179332.hortal tyre fire1 জামায়াতের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তওয়াব তথ্যটি জানিয়েছেন। এরই মধ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ফোন করে কর্মসূচির কথাও নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানান তিনি। ফাঁসি ঠেকানোর সর্বশেষ সুযোগ নিয়ে শনিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মুজাহিদ। কিন্তু রাতে সে আবেদন নাকচ হয়ে যায়। এর ফলে রাতের মধ্যেই ফাঁসি কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে।