,

নতুনরূপে জয়া

news-image

জয়া আহসান এ পর্যন্ত নাটক, চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি আসছেন সম্পূর্ণ নতুনরূপে। তিনি এবার একটি সার্কাস দলের মালিক। মাহমুদ দিদারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘বিউটি সার্কাস’ ছবিতে এ চরিত্রে দেখা যাবে তাকে।  ছবিটির কাজ শুরু হবে জানুয়ারিতে। এরই মধ্যে নির্মাতা ছবির চিত্রনাট্যের কাজ করছেন। মাহমুদ দিদার মানবজমিনকে বলেন, বর্তমানে চিত্রনাট্যের কাজ এগিয়ে নিচ্ছি। আগামী ২০শে জানুয়ারি থেকে ময়মনসিংহের বিরিসিরি ও সিলেটে কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে। আপাতত জয়া আহসান ও মামুনুর রশীদকে চূড়ান্ত করা হয়েছে। joya

তাদের নিয়েই কাজ শুরু করতে চাই। এদিকে, জয়া সম্প্রতি সৃজিত মুখার্জি পরিচালিত ওপার বাংলার ছবি ‘রাজহকাহিনী’তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। আর দেশীয় চলচ্চিত্রে তার অভিনীত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। এর আগে অনুদানের ছবি ‘গেরিলা’তে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে তাকে। ছবিটিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। এ ছবিটি পরিচালনা করেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এছাড়া রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

 

ঝামেলা কাটিয়ে…

নাট্যাঙ্গনে শিউলী শিলার বয়স অর্ধযুগের বেশি। এ সময়ের মধ্যে নিজের নামের সঙ্গে তারকা তকমাটি বেশ ভালোভাবেই জড়িয়ে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তারকা হওয়ার স্বপ্ন ছিল কুমিল্লার এ মেয়েটির। বড় হয়ে সেই স্বপ্নের পথে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। মাঝে পারিবারিক ঝামেলার কারণে অভিনয় থেকে কিছুটা দূরে থাকতে হয়েছে তাকে বেশ কয়েকটি মাস। এখন সব ঝামেলা কাটিয়ে শিলা নিজেকে আবারও অভিনয়ে ব্যস্ত করে তুলতে চাইছেন। হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নন্দিনী’তে অভিনয় করছেন তিনি।

102335_e3পাশাপাশি বর্ণনাথের নির্দেশনায় আরেকটি একক নাটকে অভিনয় করছেন। শিউলী শিলা বলেন, এখন আমি আগের চেয়ে অভিনয়ের প্রতি অনেক বেশি সিরিয়াস। অভিনয়ে নিয়মিত কাজ করতে চাই, হোক তা একক কিংবা ধারাবাহিক নাটক। আমি আমার অভিনয় ভুবনের মাঝেই নিজেকে ডুবিয়ে রাখতে চাই। শিলা জানান, তিনি দর্শকের মনে রাখার মতো ভালো গল্পের নাটক-টেলিফিল্মেই কাজ করতে চান। উল্লেখ্য, শিলা আশরাফুল আলম রিপনের ‘পোস্টার’, হাসান জাহাঙ্গীরের ‘বয়রা পরিবার’, সুস্ময় সুমনের ‘কামিনী’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় আসেন। ইলিয়াস কোবরার পরিচালনায় ‘ভাইয়া নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। প্রয়াত নায়ক মান্নার সঙ্গে মনোয়ার খোকনের ‘পাওয়ার’ চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে চলচ্চিত্রেও তিনি নিয়মিত হতে চান। এদিকে গত ঈদে শিলা একটি স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ