,

৪ বছরের ব্যবধানে দ্বিগুণ শিক্ষার্থী গেছে যুক্তরাষ্ট্রে

news-image

বার্ষিক ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ এর প্রতিবেদন অনুযায়ী ২০১৪-১৫ সালে রেকর্ড ৫ হাজার ৪৫৫ জন বাংলাদেশি উচ্চশিক্ষা গ্রহণে যুক্তরাষ্ট্রে গেছে। যা বাংলাদেশের জন্য নতুন রেকর্ড। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গমণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ২০০৯-১০ সালের চেয়ে দ্বিগুণ (২,৬১৯ শিক্ষার্থী)। যা চার বছর ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার ১৩.৬ শতাংশ।
 
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘এই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী মেধা অর্জনের একটি গল্প। যখন আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করি, আমি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে হওয়া অ্যালামনাইদের ইতিবাচক প্রভাব দেখতে পাই।’ বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র একটি জনপ্রিয় দেশ হিসেবে পরিচিত যা ২০১৪-১৫ সালে আগের বছরের চেয়ে দশ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় দশ লাখের কাছাকছি ৯ লাখ ৭৪ হাজার ৯২৬ জন শিক্ষার্থী পৌঁছেছে।
 
দ্য ওপেন ডোরস প্রতিবেদনটি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক দফতর ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবছর এটি প্রকাশ করে। 
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী তাদেরকে সহায়তা করে এডুকেশন ইউএসএর মাধ্যমে যা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার একমাত্র আনুষ্ঠানিক উৎস। পরামর্শদাতাদের আমেরিকান সেন্টার ঢাকা (বারিধারা), দ্য এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে (ইএমকে) এবং চট্টগ্রামের আমেরিকান কর্নারে (চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের জন্য নতুন শুরু হওয়া পরামর্শ কেন্দ্রে।
 
পরামর্শদাতারা ভিডিও চ্যাটের মাধ্যমে খুলনা, রাজশাহী এবং সিলেটে আমেরিকান কর্নার লাইব্রেরিতেও পরামর্শ প্রদান করে থাকেন। এডুকেশন ইউএসএ বাংলাদেশের ফেইসবুক পেইজে ২০১৫ সালের আগস্টে কার্যক্রম শুরু হয়েছে এবং ইমধ্যেই ৬০ হাজার ০০০ অনুসারী রয়েছে। (যুক্তরাষ্ট্রে দূতাবাসের ঢাকা ফেইসবুক পেইজটির পঁচিশ লাখেরও বেশি অনুসারী রয়েছে।) দক্ষিণ ও মধ্য এশিয়ায় ভারত (১,৩২,৮৮৮ জন শিক্ষার্থী) এবং নেপাল (৮,১৫৮ জন শিক্ষার্থী) এর পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ ৫,০০০ শিক্ষার্থীর সংখ্যা অতিক্রম করল। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ