,

ব্রাহ্মণবাড়িয়ায় আঃলীগের হরতালবিরোধী মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদকজামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে ও সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিলটি বের হয়।
মিছিলটি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। মিছিলে কলেজ ছাত্রলীগ ছাড়াও জেলা ছাত্রলীগ, পৌর ও শহর ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটু, তানভীর আখতার, দেলোয়ার হোসেন জুম্মান প্রমুখ।
সমাবেশে বক্তারা জামায়াত নেতা মোজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, জামায়াত সারাদেশে অবৈধভাবে হরতাল ডেকেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতকে অবৈধ হরতাল করতে দেয়া হবেনা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ