,

রাষ্ট্রপতির কাছে ‘বিশেষ’ একটি বিষয়ে আবেদন করতে চান

news-image

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহদি রাষ্ট্রপতির একটি বিশেষ আইনি বিষয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার দ্বিতীয় ছেলে আলী আহম্মদ তাহকিক।সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক। আমার বাবা (মুজাহিদ) রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রপতি তারও অভিভাবক। আর রাষ্ট্রপতি একজন আইনজ্ঞও বটে। 

আজ বৃহস্পতিবার মুজাহিদের সংঙ্গে দেখা করে জেল গেইট থেকে বের হয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি আরো জানান, মুজাহিদ দেশবাশীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, আমি নির্দোষ, আমাকে যদি ফাঁসি দেয়া হয় তা অন্যায় হবে।

তার ছেলে আরো বলেন, তার ফাসিঁ কার্যকর হলে ইসলামি আন্দোলন আরো বেগমান হবে। পরিবারের সদস্যদের ধৈর্য ধারন করতে বলেন।তবে তিনি কি কারনে রাষ্ট্রপতির একটি বিশেষ আইনি বিষয়ে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কারাগারে প্রবেশ করেন এবং ২টা ৪০ মিনিটের দিকে বের হয়ে আসেন মুজাহিদের পরিবার।

রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এটি মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশ। ফলে চূড়ান্ত আদেশেও তাঁদের ফাঁসি বহাল থাকে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার এই বেঞ্চে মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে শুনানিতে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে মুজাহিদ আপিল করেন। গত ১৬ জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মুজাহিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে