,

চা চাঙ্গা করবে যৌনজীবনও!

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীর ও মনকে সতেজ রাখতে সারা বিশ্বব্যাপীই চায়ের কদর তুলনাহীন। আর বাঙালির কাছে এই পানীয়ের কদর যেন একটু বেশিই। অতিথি আপ্যায়ন, আড্ডা, গান কোনোকিছুই যেন ঠিক আর জমে ওঠে না চা ছাড়া। সাধারণের জীবন তো কল্পনা করাই মুশকিল৷ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে দিনদিন কত ধরনের স্বাস্থ্যোপকারী চা-ই না আসছে বাজারে। সৌখিন বাঙালি আবার সকালে ঘুম থেকে উঠে চা পান-পর্বটা সেরে নেন বিছানাতেই। জানেন কি? চায়ের ‘বিশেষ’ উপকার থাকতে পারে আপনার যৌনজীবনেও?

 

শ্রীলঙ্কার চা শিল্প সংশ্লিষ্টরা এমনটিই দাবি করছে। শুধু মনকে নয়, শ্রীলঙ্কার চা কামনাশক্তিও বাড়ায়-৷ এই তথ্যটি বিশ্বব্যাপী প্রচার করতে চাইছেন দেশটির রপ্তানিকারকরা।

 

চা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য একটি দেশ শ্রীলঙ্কা। দেশটির জিডিপি’র প্রায় ১২ শতাংশ আসে চা রপ্তানি থেকে। গত বছর এই খাত থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করে শ্রীলঙ্কা। তবে, দেশটির রপ্তানিকারকেরা মনে করছেন, চা রপ্তানি খাতে আয়ের পরিমাণ প্রায় চারগুণ বাড়ানো সম্ভব। এজন্য অনেক কোম্পানি নতুন নতুন পরিকল্পনাও গ্রহণ করছে। এরই একটি হচ্ছে, চায়ের অপ্রকাশিত এই সত্যকে বিশ্বব্যাপী প্রচার করা।

 

‘সিলভার টিপ্স’ ও ‘গোল্ডেন টিপ্স’ নামের ‘হোয়াইট টি’র মাঝে এই বিশেষ গুণটি রয়েছে। শ্রীলঙ্কার অন্যতম শীর্ষস্থানীয় চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচভিএ ফুডসের কর্ণধার রোহান ফার্নান্ডো এই তথ্য জানান। তিনি বলেন, সাদা চা তৈরি করতে গাছের একেবারে কচি কুঁড়িগুলো সংগ্রহ করে সেগুলোর রং সাদা বা সোনালী না হওয়া পর্যন্ত রোদে শুকোনো হয়।

 

অবশ্য ‘হোয়াইট টি’ পান করলে যে শুধুমাত্র যৌনশক্তিই বৃদ্ধি পায় তা কিন্তু নয়, এর মধ্যে থাকা উপাদানগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এমনকি রক্ত সঞ্চালন প্রক্রিয়াও ঠিক রাখতে সহায়তা করে ‘হোয়াইট টি’। ইতোমধ্যেই চিনা ব্যবসায়ী, সৌদি ও জাপানি ধনকুবেরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ‘হোয়াইট টি’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ