,

জিম্বাবুয়ে নারী দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

 

টস জিতে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করে জিম্বাবুয়ের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে মায়ারস। মারাঙ্গি করেন ১৬ রান। আর কোনো ব্যাটসম্যান দ্বিতীয় অংকের ঘরে পৌঁছতে পারেনি।

 

বাংলাদেশের পক্ষে জাহানারা ৩টি এবং পান্না ও রুমানা ১টি করে উইকেট লাভ করেন। ৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়েশা এবং শারমিনের ব্যাটে ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান করে বাংলাদেশের মেয়েরা। আয়েশা ২৮ রান করেন।

 

শারমিন ২৩ এবং রুমানা ১২ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মারাঙ্গি ও চাতুনজুয়া ১টি করে উইকেট লাভ করেন। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ