,

খালেদা জিয়া দেশে ফিরছেন শনিবার

news-image

ঢাকা : লন্ডনে সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরবেন বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

বৃহস্পতিবার বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, লন্ডন থেকে শনিবার দেশে ফিরে দুর্নীতির দুই মামলায় ওহাজিরা দেবেন খালেদা জিয়া।  

এর আগে সকালে নাইকো দুর্নীতি মামলায় ধার্য তারিখে হাজিরা না দিলে আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও সাংবাদিকদের জানিয়েছেন শনিবার দেশে ফিরছেন লন্ডনে সফররত খালেদা জিয়া।

এর আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হলেও এবার নির্ধারিত তারিখেই তিনি দেশে ফিরবেন বলে বিএনপির প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসার জন্য ১৫ দিনের কথা বলে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। এরপর দেশে ফেরার জন্য একাধিক তারিখ পরিবর্তন করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে