,

সাকার সঙ্গে দেখা করতে কারাগারে তার পরিবার

news-image

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার স্বজনরা। তাদের সাথে রয়েছেন সালাউদ্দিন কাদেরের আইনজীবীরাও।

 

বেলা ১২টার ২০ মিনিটে ৫টি গাড়িতে করে তারা কারাগারের ফটকের সামনে আসেন। ধারণা করা হচ্ছে স্বাক্ষাতের জন্য তারা ১ থেকে দেড় ঘন্টা সময় পাবেন। এর আগে মৃত্যুদ- প্রাপ্ত আসামীর পরিবার স্বাক্ষাতের জন্য দেড় ঘন্টা সময় পেয়েছিলেন।

 

কয়েকদিন আগেই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতিও পেয়েছেন তারা। এদিকে, এই রায় ও জামায়েতের ডাকা হরতালকে কেন্দ্র করে কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।

 

উল্লেখ্য, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

একইসঙ্গে মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর পরিবার থাকেন ধানম-ি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর ‘কিউসি রেসিডেন্স’ নামক বাড়িটিতে। সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর পৈত্রিক বাসভবন চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের গনি বেকারির মোড়ের গুডস হিলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে