,

৩৩ বছর পর সরাইলে প্রথম মহিলা ইউএনও

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে নির্বাহী কর্মকর্তার কার্যকাল শুরু হয়েছে  ১৯৮২ খ্রিষ্টাব্দে। এ পর্যন্ত ১৯ জন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করে গেছেন। ৩৩ বছর পর সরাইলে প্রথম সৈয়দা নাহিদা হাবিবা নামের একজন মহিলা ইউএনও যোগদান করেছেন। গত বুধবার থেকে তিনি অফিস করছেন। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ১৯৮২ খ্রিষ্টাব্দের ৭ নভেম্বর সরাইলে প্রথম থানা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছিলেন এ কে এম মহিউদ্দিন। এক সময় থানা থেকে হয়ে গেল উপজেলা। গত ৩৩ বছরে ১৯ জন ইউএনও এখানে দায়িত্ব পালন করে গেছেন। মাত্র ২ বছরে ৫জন ইউএনও বদলির ঘটনাও ঘটেছে এখানে। তবে সর্বশেষ মোহাম্মদ এমরান হোসেন একাধারে আড়াই বছর এখানে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পদন্নোতির কারনে তিনি সহকারি জেলা বিচারিক হাকিম (এডিএম) পদে হবিগঞ্জ জেলায় যোগদান করেছেন। সরাইলের ২০তম ইউএনও হিসাবে উনার স্থলাভিসিক্ত হয়েছেন সৈয়দা নাহিদা হাবিবা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে অনার্স ও মাষ্টার্স করার পর ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় সহকারি কমিশনার পদে যোগদান করেন। সেখান থেকে একই পদে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হন। এরপর চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিসিয়োগ বোর্ডে। বিনিয়োগ বোর্ড থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উনাকে পোষ্টিং দেওয়া হয় নোয়াখালির বেগমগঞ্জ উপজেলায়। বেগমগঞ্জ থেকে বদলি হয়ে এসেছেন সরাইলে। দুই ছেলে সন্তানের জননী নাহিদা হাবিবা খুলনা জেলার বাসিন্ধা। 
মাহবুব খান বাবুল
১৯.১১.১৫
সংযুক্ত- ইউএনও’র ছবি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা