বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর নির্বাচনের মাঠ ফাঁকা, প্রার্থী দৌড়ের উপরে

news-image

সারাদেশে গণগ্রেপ্তারের কারণে অনেকটা ফাঁকা হয়ে গেছে পৌর নির্বাচনের মাঠ । একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এতে প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগ দলীয় পাঁচ-ছয়জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।
বিএনপি স্থানীয় নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, বিএনপি সম্ভব নির্বাচনে অংশ নেবে। চেয়ারপারসন দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু গত বারো দিনে সারা দেশ বিএনপির পৌর নির্বাচনের প্রার্থীসহ ১০ হাজারেরও বেশি নেতাকর্মী গ্রেপ্তার কার হয়েছে।
সারাদশে গণগ্রেফতারে বিরোধী নেতাকর্মীশূন্য হয়ে পড়ছে। নির্বাচনের বদলে এখন সর্বত্র ভর করেছে আতঙ্ক বিরাজ করছে। পালিয়ে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থী, সমর্থকেরা। এমন এক ভীতিকর অবস্থায় আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) আগামী মাসের শেষ দিকে সারা দেশে ২৪৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর মাসে ইসির এ ঘোষণার পর থেকেই তূণমূলে নির্বাচনের একটি আবহ তৈরি হয়। সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেন। কেন্দ্রের সঙ্গে শুরু করে প্রস্তুতি নিচ্ছেলেন। অনেকে কেন্দ্রের সিগন্যাল পেয়ে সক্রিয় হয়ে ওঠেন, তৈরি হয় চাঞ্চল্য। এমন একটি নির্বাচনী আমেজে শুরু হয় গণগ্রেফতার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের ১০ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। বিএনপির জেলা ও থানা পর্যায়ের নেতারা গ্রেফতার বা মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
দলীয় প্রার্থী নির্বাচনে যারা নীতির্ধিারকের দায়িত্ব পালন করবেন, তাদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে।  বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এ কাজে পুলিশের সাথে সরকারদলীয় নেতাকর্মীরাও অংশ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমাদের প্রতিনিধিরা জানান, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের বিএনপি নেতাদের সাথে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছেন। অনেকে আত্মগোপনে চলে গেছেন। সিলেট বিভাগে ১৯টি পৌরসভার মধ্যে ১৭টির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ বিভাগের প্রতিটি জেলায় চলছে গ্রেফতার অভিযান। খুলনায় গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা ঘরছাড়া। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় গ্রেফতারের সংখ্যা বেশি। যশোর, মাগুরা, নড়াইল ও বাগেরহাটেও গ্রেফতার অভিযান চলছে। স্থানীয় নেতারা বলেছেন, গ্রেফতার অভিযান চলতে থাকলে নির্বাচনে অংশ নেয়া অসম্ভব হয়ে পড়বে।
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় করে সরকার একদলীয়ভাবে স্থানীয় নির্বাচন করার পাঁয়তারা করছে। সরকার যদি ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গায়ের জোরে স্থানীয় সরকার নির্বাচনে জিততে চায়, তাহলে নির্বাচনের নামে প্রহসনের কী দরকার?
তিনি বলেন, গণগ্রেফতারে বিরোধী দলের পে নির্বাচনে অংশ নেয়া, বিরোধী প্রার্থীদের নির্বাচনের প্রচারণা চালানো দুষ্কর হয়ে পড়বে। কারণ সম্ভাব্য প্রার্থী, পোলিং ও নির্বাচনী এজেন্ট, প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থক এরই মধ্যে গ্রেফতার হয়েছেন এবং অন্যরা জুলুম-নির্যাতনের আশঙ্কায় এলাকা ছাড়া হয়ে পড়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী গ্রেফতার অভিযান চলছে। সরকারের কাছে তথ্য রয়েছে, পৌর নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি দেশের চলমান অচলাস্থায় বিরোধী জোট জানুয়ারির শুরুতে ফের সরকার বিরোধী আন্দোলনের দিকে যেতে পারে। এ কারণে তারা যাতে সংঘবদ্ধ হতে না পারে, সে জন্য গ্রেফতার অভিযান চালানো হয়।

 



আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান