,

ইসলাম বিদ্বেষ উসকে দেয়াই আইএসের লক্ষ্য: ইরান

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বজুড়ে ইসলাম-বিরোধী মনোভাব উসকে দেয়ার লক্ষ্যেই সাম্প্রতিক সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএসআইএল। খবর আরআইবির।ISS

তিনি বলেন, ক্ষমা ও শান্তির ধর্ম হচ্ছে ইসলাম এবং আমাদের ধর্ম এ ধরনের সন্ত্রাসী আক্রমণ চালানোর কোনো অনুমতি দেয় না। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ও ইউরোপে অনেক মুসলমান বসবাস করেন এবং এ ধরনের তৎপরতার মাধ্যমে কেবল ইসলাম বিরোধী মনোভাবই উসকে দেয়া হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাসী তৎপরতার শিকার হচ্ছে নিরীহ শিশু-নারীসহ বেসামরিক মানুষ। ইরান সব ধরণের সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা ঠেকানোর জন্য বিশ্বের সব দেশের মধ্যে ঐক্য এবং দৃঢ় মনোবলের প্রয়োজন রয়েছে।
আইএসআইএল সন্ত্রাসীদের অর্থের উৎস চিহ্নিত করারওপর গুরুত্বারোপ করেন ইরানের প্রেসিডেন্ট।প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত ও সাড়ে তিনশ’ ব্যক্তি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দিলেন ইরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আরও পড়ুন
 
• খলিফা বাগদাদি ইহুদি আইএস মোসাদের সৃষ্টি 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের