শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়ার ঝগড়ামুখর দিন

news-image

ক্যারিয়ারের একেবারে শুরুতে করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ারের মাধ্যমে একেবারে ছেলেছোকড়া ইমেজে ভালোই শুরু করেছিলেন ভাটকন্যা আলিয়া। সেটা শুধু শুরুর হাতিয়ার হলেও সু-অভিনেত্রী হিসেবে ইমেজ গড়ার ক্ষেত্রে ইমতিয়াজ আলীর দুর্দান্ত পরিচালনায় হাইওয়েতে দুর্দান্ত অভিনয় করে সফলতাটাকে ভালোভাবেই আঁকড়ে ধরেছিলেন আলিয়া। কিন্তু হালে সেই সুদিন কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে ভাটকন্যার দিক থেকে। বহুল প্রত্যাশিত সানদার ছবির ভরাডুবি কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে আলিয়া ভক্তদের। ঠিক আগের ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বাহবা কুড়োনো শহিদ কাপুরও যেন বেশ খানিকটা মিইয়ে গেছিলেন এবারের ছবিতে। আর তার সামষ্টিক ফল, একটা ব্যর্থ ছবি। তবে তাই বলে একেবারে ব্যর্থতার জন্য হা-হুতাশ করার পাত্রী আলিয়া নন। তবে কোনো না কোনোভাবে দুর্ভাগ্য বেচারির পিছু হটছে না।alia-bhatt-hot-wallpapers-9-300x300

এই যেমন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার কথাই ধরুন না কেন। স্টুডেন্ট অব দ্য ইয়ারের বরুণ কিংবা সিদ্ধার্থ দু’জনকে জড়িয়েই আলিয়ার প্রেমের কথা শুরুতে শোনা গেলেও সত্যি তথ্যটা চাউর হয়ে বেশকিছু দিন বাদে। বরুন না, সিদ্ধার্থের সঙ্গেই জম্পেস প্রেম রচেছেন আলিয়া। ভক্তদের কাছেও বেশ ভালোভাবেই পেয়েছেন সম্ভাষণ। কিন্তু সেই তারকা যুগল কিনা যাচ্ছেতাই লড়ছেন তাদের প্রেমজীবনকে ঘিরে? এমনই এক তথ্যে সম্প্রতি বেশ কানাঘুষা করেছে বেশক’টি ভারতীয় মিডিয়া। হাল সমাজের প্রেমিক-প্রেমিকা জুটির মতোই নাকি ঝগড়াঝাঁটি লেগে থাকে এ দু’জনের মাঝে। আর তার সাম্প্রতিক একটা চিত্রই ফুটে উঠেছে গালগল্পের মাধ্যমে। হালে অক্ষয় কুমারের বাড়িতে ছিল তাদের দাওয়াত। দীপাবলীর আলোকোজ্জ্বল রাত্রিকে আরও বেশি আলো ঝলমলে করে তুলতে সেদিন অক্ষয়ের বাড়িতে উপস্থিত ছিলেন অনেক তারকাই। সেখানে আমন্ত্রিত ছিলেন আলিয়া আর সিদ্ধার্থও। কিন্তু সেই অনুষ্ঠানে আলিয়াকে ছাড়া সিদ্ধার্থের উপস্থিতি অনেকটা দৃষ্টিকটু ঠেকলেও সেটা নিয়ে প্রথমটায় মাথা ঘামাননি কেউ। তবে পরে যা শোনা গেল তাতে অনেকেরই চক্ষু চড়কগাছ। আলিয়ার পোশাকরুচি নিয়ে নাকি দারুণ কটূক্তি করেছেন সিদ্ধার্থ। সেটা আপাতদৃষ্টিতে আলিয়ার ভালোর জন্য হলেও শেষ পর্যন্ত গড়িয়েছে দু’জনের ঝগড়ায়।

সাম্প্রতিক কিছু নেমন্তন্নে আলিয়ার পোশাক বেশ বিব্রত করেছে তাকে। ফ্যাশন করতে গিয়ে নিজের আরামদায়ক অনুভূতি যেখানে পরিণত হয় অস্বস্তিতে সেখানে কড়া আপত্তি সিদ্ধার্থের। আর তাই পোশাক পছন্দের বিষয়ে বেশ দু-চার কথা শুনিয়ে দিয়েছেন প্রেমিকা আলিয়াকে। আর তাই নিয়ে গোল বেঁধে শেষ পর্যন্ত সিদ্ধার্থের ছায়াটি মাড়াবেন না এমন পণ করেছেন বলেই সিদ্ধার্থকে একাই যেতে হয় অক্ষয় কুমারের বাড়ি। মূলত ভালোর জন্য হলেও আলিয়ার ব্যক্তিসত্তায় নাকি খুব আঘাত লেগেছে তাতে। আর তাই সেই ঘটনার পর থেকে মুখ দেখাদেখি বন্ধ তাদের। যদিও ভক্তদের আশা খুব শিগগিরই এসব খুনসুটি এড়িয়ে আবারও হাসিমুখে ক্যামেরার সামনে ফিরবেন দু’জন। যদিও ক’দিন পরই আবার করন জোহরের কাপুর অ্যান্ড সন্স’র জন্য ঠিকই প্রচারণায় নামতে হবে তাদের। আর এ ঘটনার যোগসূত্রতাকেও অনেকে ভাবছেন ছবি প্রচারের পাবলিসিটি স্ট্যান্ট এরই অংশ। শুধু ব্যক্তিজীবন নয়, ক্যারিয়ারেও খুব একটা সুশীতল অবস্থা নেই আলিয়ার।

পরিনীতি চোপড়ার সঙ্গে আলিয়াকে দেখা যাবে একপর্দায় ফারাহ খানের ছবিতে- এমন একটা কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়ে গেছে নাকোচ। আর এমন একের পর এক ছবি নাকোচ হলে আলিয়ার ফিল্মি ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একটু ভেবে দেখার বিষয় বৈকি!