,

বিপাশা নিজেই দিলেন নিজের বিয়ের আভাস

news-image

এর আগে অনেকবারই বিয়ের গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী বিপাশা বাসুকে নিয়ে। তবে এ নিয়ে কখনও বিপাশার নিকট থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এবার হয়তো তিনি নিজেই প্রস্তুত হচ্ছেন বিয়ের জন্য। কথাটি সরাসরি না বললেও যুবরাজ সিংয়ের টুইটার কমেন্টে এমনটাই আভাস দিলেন তিনি। ক্রিকেট তারকা যুবরাজ সিং টুইটারে তার বাগদানের সংবাদ টুইট করলে সেখানে তাকে অভিনন্দন জানান বিপাশা। সেখানে যুবরাজও কমেন্টে বলেন, ‘এবার তোমার পালা।’ পরের কমেন্টে নিজের বিয়ের আভাস দিয়ে বিপাশা লেখেন, ‘শিগগিরই আমারটাও হয়ে যাবে।’ বেশ কিছুদিন ধরে বিপাশা ও তার ‘অ্যালোন’ ছবির সহশিল্পী করণ সিং গ্রোভারের সুসম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে এড়িয়ে যাচ্ছেন তারা। এটাই স্বাভাবিক নিয়ম বলিউডপাড়ায়। তবে ধারণা করা হচ্ছে করণের সাথে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বিপাশা।
এছাড়া সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারেও করণের কথায় বিয়ের বিষয়টি অনেকটা পরিস্কারভাবে উঠে আসে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ