,

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হলেন হর্ষ বর্ধন সিংলা

news-image

নিউজ ডেস্ক : ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন সিংলা। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ ঘোষণা করেছে। তিনি ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

হর্ষ বর্ধন সিংলা ভারতের ফরেন সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা। তিনি বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। ডিসেম্বরে পংকজ শরণ ঢাকা ছেড়ে যাবেন বলে জানা গেছে। তারপর ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন হর্ষ।

 

দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ- ভারত সম্পর্ক বিষয়ে হর্ষ বর্ধন সিংলার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক অভাবনীয় উন্নতি লাভ করে। এদিকে, পংকজ শরণ মস্কোতে ভারতের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে