,

প্রতিদিন দুধ খান

news-image

স্বাস্থ্য ডেস্ক : দুধে শক্তি দুধেই পুষ্টি। একথাটা এখন খুব প্রচলিত। পুষ্টিকর উপাদানে ভরপুর দুধ সব বয়সি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার। দুধের বেশ কিছু উপকারিতা আছে যা অনেকেরই অজানা।

 

দুধের কিছু উপকারিতা তুলে ধরা হয়।
ক্লান্তি দূর করে
এক গ্লাস গরম দুধ আপনার সারাদিনের ব্যস্ততার পর ক্লান্তি দূর করতে দারুণ উপকারী। কারণ গরম দুধ ক্লান্ত পেশী সতেজ করতে সাহায্য করে। তাছাড়া দুধ খাওয়ার ফলে শরীরে মেলটনিন ও ট্রাইপটোফ্যান হরমোন নিঃসৃত হয়, আর এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে।

 

ক্ষুদা কমায়
যারা শরীরের বাড়তি ওজন কমাতে চান তারা দুধ এড়িয়ে চলেন। কিন্তু দুধ মানুষের অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন খানিকটা দুধ পান করলে তা অনেকটা সময় ক্ষুধা কমিয়ে রাখতে সাহায্য করবে।

 

হৃদপিণ্ড সুস্থ রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে
দুধে রয়েছে পটাশিয়াম যা হৃদপিণ্ডের পেশী সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া এর খনিজ উপাদান হৃদপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান তারা নিশ্চিন্তে কম ফ্যাটযুক্ত দুধ পান করতে পারেন।

 

নরম ও ঝলমলে চুলের জন্য
দুধে আছে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যা চুলের জন্য দারুণ উপকারী। তাছাড়া দুধের ক্যালসিয়াম দাঁত ও হাড়ের জন্য জরুরি। চুল লম্বা পেতে এবং চুল পড়ার সমস্যা কমাতেও সহায়ক দুধের বিভিন্ন খনিজ উপাদান।

 

পেটের জন্য উপকারী
পাকস্থলীর অভ্যন্তরে দুধ আলাদা স্তর তৈরি করে। যা হজমের জন্য নিঃসৃত রস যা গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে তৈরি প্রদাহ প্রতিরোধ করতে পারে। এছাড়া দুধের ক্যালসিয়াম অ্যাসিড নিষ্কৃয় করতে পারে। তাই হাইপারঅ্যাসিডি থেকে রক্ষা করতে পারে দুধ। তবে হাইপারঅ্যাসিডির সমস্যা কারণে অনেকেই দুধ খাওয়া বাদ দিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে