,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

news-image

জেলার সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনির হোসেন (৩৫), তার স্ত্রী মিনারা বেগম (২৮), ভাতিজা আরিফ (১৬), ভাগিনা লিমন (২৫) ও ছেলে মিনহাজ (৫)।

আহতরা জানান, পশ্চিম তল্লা এলাকায় পোশাক শ্রমিক মনির হোসেনের স্ত্রী ভোর ৪টায় রান্নার জন্য গ্যাসের চুলা ধরাতে যায়। এ সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরের আসবাবপত্র তছনছ ও ঘরের টিনের চালা উড়ে যায়। এতে ওই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে শহরের খানপুর ৩শ শয্যা ও পরে তার ছেলে মিনহাজ ছাড়া অন্য চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে ঘরের ভেতরে নেশাজাতীয় কোনো দ্রব্য ছিল ও সেগুলো সেবন করা হচ্ছিল। ঘর বন্ধ থাকায় গ্যাসের সৃষ্টি হয়ে এ বিস্ফোরণ ঘটে।

তবে ঢামেক বার্ন ইউনিট সূত্রে জানা যায়, বিস্ফোরণে মিনারা বেগমের ৪০%, তার স্বামী মনির হোসেনের ২৩%, ভাগিনা লিমনের ৯%, ভাতিজা আরিফের ৭% পুড়ে যায়।  

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সাজারি বিভাগের প্রতিষ্ঠাতা এবং প্রধান মনন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ চারজনের মধ্যে মনির ও লিমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে স্বামী মনির ও স্ত্রী মনিরা বেগমকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি আরও জানান, বর্তমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বেড়ে গেছে। আর এ সংক্রান্ত রোগীও আসছে বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে