,

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

news-image

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


আর এ সময় নৌপথ দেখতে না পেয়ে মাঝ নদীতে নোঙর করেছে যাত্রী ও যানবাহনবোঝাই ছোট-বড় সাতটি ফেরি। এরই মধ্যে ফেরি পারের অপেক্ষায় উভয় পারের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের আট শতাধিক যানবাহন আটকে পড়েছে। এর মধ্যে শুধু পাটুরিয়া ঘাটেই রয়েছে প্রায় ২৫০টি ট্রাক ও ১০০ বাসসহ চার শতাধিক যানবাহন। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পারের ঘাট এলাকায় ফেরি পারের জন্য আসা যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এতে হাজারো যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। রাত আড়াইটার দিকে তীব্রতা বেড়ে এ নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় নৌপথ দেখতে না পেয়ে যাত্রী ও যানবাহনবোঝাই রো রো (বড়) খানজাহান আলী, শাহ মখদুম, ইউটিলিটি (মাঝারি) মাধবীলতা, হাসনাহেনা, রজনীগন্ধা, শাপলা-শালুক ও কে-টাইপ (ছোট) কুমারী ফেরি মাঝ নদীতে নোঙর করে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


ম‌হিউ‌দ্দিন রাসেল আরো বলেন, পাটুরিয়া ঘাটে রো রো কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী, শাহ জালাল, এনায়েতপুরী, ভাষাশহীদ বরকত, ইউটিলিটি বনলতা ও কে-টাইপ ফেরি কপোতী এবং দৌলতদিয়া ঘাটে কে-টাইপ ফেরি কাবেরী পন্টুন ও আশপাশে বেঁধে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলোকে আগে ফেরি পারের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের