,

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের হরতাল

news-image

রিভিউ আবেদন খারিজ করে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশেব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামায়াত নেতা ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রায় ঘোষণার পর পরই দলীয় ফোরামে আলোচনা করে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে তা ঘোষণা করা হয়েছে। 

দুপুর সাড়ে ১২টায় পাঠানো জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের বিবৃতিটি পৌঁছে সংবাদ মাধ্যমগুলোতে। বিবৃতিতে এ হরতালের ডাক দেন মকবুল।
তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।
 আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী  সাক্ষীও নেই। এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
মুজাহিদকে হত্যার জন্য সরকার ‘ষড়যন্ত্র’ করছে বলেও অভিযোগ তোলেন মকবুল। বিবৃতিতে তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।
 তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণসহ গোটা বিশ্ববাসীর কাছে এ কথা অত্যন্ত স্পষ্ট যে, বিনা অপরাধে এবং আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে মুজাহিদকে সরকারি পরিকল্পনায় হত্যার উদ্দেশ্য এ দণ্ডের ব্যবস্থা করা হয়েছে। গোটা জাতি এ রায়ে হতাশ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা