,

পুরনো প্রেমের স্মৃতি মুছে দেবে গুগল!

news-image

পুরনো সম্পর্ক চাইলেই ভোলা যায় না। স্মৃতিপটে কারণে-অকারণে যখন-তখন কড়া নাড়ে ফেলে আসা সময়। সঙ্গে এখন যোগ হয়েছে সামাজিক মাধ্যম। চাইলেও যে সময় বা মানুষটিকে ভুলে যেতে চাইছেন, কোনো মতেই তাকে ভোলা যাচ্ছে না। এই ছবি, সেই স্ট্যাটাস, অমুক-তমুক বন্ধু-বান্ধবের ট্যাগিং কিংবা গ্র“পের ফেরে আপনার জীবনে ‘সাবেক’ হয়ে যাওয়া মানুষটির মুখচ্ছবি বারবার ফুটে উঠছে। এ বিষয়কে সহ্য করা যে কতটা যন্ত্রণাদায়ক, তা ভুক্তভোগী মাত্রই জানেন। তবে তাদের জন্য সুখবর, এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল।

যে স্মৃতি এখন আপনার জন্য কষ্টকর, তা নিজ দায়িত্বে আপনার সামনে থেকে ‘অদৃশ্য’ করে দেয়ার ঘোষণা দিয়েছে গুগল! গুগল প্লাসে প্রকাশিত হয়েছে, শক্তিশালী একটি ‘ফেস রিকগনিশন’ বা মুখাবয়ব চিহ্নিত করার প্রযুক্তি উদ্ভাবন করেছে তারা। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মানুষকে আপনার অ্যাকাউন্টে কখনোই দেখানো হবে না। গুগল পিকচার্সের ‘রি-ডিসকভার’ অ্যাপ ব্যবহারের মাধ্যমেই এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সে ক্ষেত্রে ট্যাগিংয়ের মাধ্যমে যুক্ত থাকলেও ‘অনাকাঙ্ক্ষিত’ মানুষটির চেহারা আর কখনোই দেখতে হবে না ব্যবহারকারীকে।
এই অ্যাপটির দারুণ একটি সুবিধা হচ্ছে, কোনো নির্দিষ্ট ব্যক্তির ছবি বা কোনো কিছু না দেখতে এখন আর কিছুই ‘ডিলিট’ করতে হবে না। অ্যাপটি নিজে থেকেই এ বিষয়টির দেখভাল করবে এবং স্বয়ংক্রিয়ভাবে পুরনো মানুষটিকে স্মৃতিসহ সরিয়ে রাখবে ব্যবহারকারীর সামাজিক মাধ্যমের ক্ষেত্র থেকে। সূত্র : ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ